ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০
  • ৪৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মরক্কো থেকে ৩ লাখ ৬০ হাজার টন সার আমদানির জন্য প্রস্তাবে অনুমতি দিয়েছে সরকারের ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এছাড়াও কাফকোর থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা।

বুধবার জুম অ্যাপের মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল বলেন, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টন টিএসপি সার আমাদিন করবে। ৪শ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৫৮৫ টাকায় মরক্কো থেকে এ আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

এছাড়াও অন্য একটি ক্রয় প্রস্তাবের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে (বিএডিসি) ২ দশমিক ১০ লাখ টন ডিএপি সার ৬৯৫ কোটি ৬৮ লাখ ৬৯ হাজার ৮১৫ টাকায় মরক্কো থেকে আমদানির অনুমোদন দেয়া হয়।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনকে (বিসিআইসি) কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ৬৮ কোটি ৫২ লাখ ২৭ হাজার ৯৩৭ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়।

এর আগে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানিয়েছেন, ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বেঠকে মোট ১০টি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ক্রয় প্রস্তাবের মোট অর্থের পরিমাণ ১ হাজার ৭৯৫ কোটি ১৬ লাখ ১২ হাজার ২২টা। এ টাকার মধ্যে বিভিন্ন দেশীয় ব্যাংক থেকে ঋণ হিসেবে ১ হাজার ১৬৪ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ৩৩৭ টাকা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সাড়ে তিন লাখ মেট্রিক টন সার আমদানি করবে সরকার

আপডেট টাইম : ০৭:০০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০