ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬
  • ৭৩১ বার

২১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা উঠছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী এ মেলার উদ্বোধন করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) দেশের সবচেয়ে বড় এ বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে। মেলায় বাংলাদেশসহ বিশ্বের ২২টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য ও সেবাসামগ্রীর প্রদর্শনের জন্য সাড়ে পাঁচ শতাধিক স্টল ও প্যাভিলিয়ন রাখা হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার মেলা প্রাঙ্গণের মিডিয়া সেন্টারে মেলা আয়োজনের উদ্যোগ ও সার্বিক বিষয়ে অবহিত করতে আয়োজক প্রতিষ্ঠান ইপিবি এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এবং এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অন্যদের মধ্যে টাঙ্গাইলের সংসদ সদস্য সানোয়ার হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শওকত আলী ওয়ারেছী, ইপিবির ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু ও মেলার আয়োজন কমিটির সদস্য সচিব রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, “বিদেশিদের অংশগ্রহণ বাড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবার নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। এবারই প্রথম ভারতের সরকারি বাণিজ্য উন্নয়ন সংস্থা এ মেলায় অংশ গ্রহণ করছে।” তিনি বলেন, “অতীতের চেয়ে এবারের মেলা আকর্ষণীয় হবে। এরই মধ্যে মেলার প্রস্তুতির কাজ পুরোপুরি শেষ হয়েছে।” এ মেলায় প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থী আসবে বলে আশা করেন তিনি।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় যাতায়াত করতে পারবে। এ বছর প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য (টিকিট মূল্য) ৩০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবার ১৩ ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আজ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন

আপডেট টাইম : ১২:৫৫:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০১৬