ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেড়েই চলেছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজেট ঘাটতি মেটাতে অর্থবছরের শুরুতেই ব্যাংক ঋণনির্ভরতা বেড়েছে সরকারের। চলতি ২০২০-২১ অর্থবছরে প্রথম দেড় মাসে ব্যাংক ব্যবস্থা থেকে প্রায় ১১ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, প্রতিবছর বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ ও বৈদেশিক খাত থেকে ঋণ করে সরকার। এবার মহামরি করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসা-বাণিজ্য। যার কারণে সরকারের রাজস্ব আহরণ কমে গেছে। লক্ষ্য অনুয়ায়ী রাজস্ব পাচ্ছে না। ফলে বাজেটের বাড়তি ব্যয় মেটাতে অতিমাত্রায় ব্যাংক ঋণনির্ভরতায় ঝুঁকে পড়েছে সরকার।

নতুন ২০২০-২১ অর্থবছরের বাজেটে ঘাটতি মেটাতে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ৯ হাজার ৯৮৩ কোটি টাকা সংগ্রহ করবে বলে পরিকল্পনা করেছে। এর মধ্যে চলতি অর্থবছরে ব্যাংক খাত থেকে ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করেছে ৮৪ হাজার ৯৮৩ কোটি টাকা। আর অভ্যন্তরীণ উৎসের মধ্যে সঞ্চয়পত্র বিক্রি করে ২০ হাজার কোটি টাকা এবং অন্যান্য ব্যাংকবহির্ভূত খাত থেকে ৫ হাজার কোটি টাকাসহ মোট ২৫ হাজার কোটি টাকা নেবে বলে জানিয়েছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ৪৩ দিনে সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নিয়েছে ১০ হাজার ৯৫৯ কোটি টাকা। আলোচিত সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ না নিয়ে উল্টো আগের নেওয়া ঋণের দুই হাজার ৫৩৬ কোটি টাকা শোধ করেছে। এতে করে ব্যাংকব্যবস্থা থেকে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৮ হাজার ৪২২ কোটি টাকা।

চলতি বছরের ১২ আগস্ট পর্যন্ত সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৪৬ হাজার ৬৭৯ কোটি টাকা। গত অর্থবছর শেষে (৩০ জুন পর্যন্ত) যা ছিল এক লাখ ৩৫ হাজার ৭২০ কোটি টাকা।

এদিকে গত অর্থবছর শেষে কেন্দ্রীয় ব্যাংকের কাছে সরকারের মোট ঋণ ছিল ৪৪ হাজার ৩৮৬ কোটি টাকা। চলতি বছরে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ না নিয়ে উল্টো শোধ করায় ১২ আগস্ট পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকে সরকারের মোট ঋণ দাঁড়িয়েছে ৪১ হাজার ৮৫০ কোটি টাকা।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত নতুন মুদ্রানীতিতে চলতি অর্থবছরের জন্য বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের বছরের মতো অপরিবর্তিত রেখে ১৪ দশমিক ৮ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যদিও গত অর্থবছরে ঘোষিত মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। গেল অর্থবছরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। যা লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। এছাড়া চলতি অর্থবছরে সরকারের ঋণ প্রবৃদ্ধির প্রাক্কলন করা হয়েছে ৪৪ দশমিক ৪ শতাংশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের ব্যাংক ঋণনির্ভরতা বেড়েই চলেছে

আপডেট টাইম : ০৩:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২০