ঢাকা ১১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ পুঁজিবাজারে লেনদেনে সূচকের মিশ্র ভাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন চলছে সূচকের মিশ্র প্রবণতার মধ্য দিয়ে।

চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গলবার (১৮ আগস্ট) লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮১১ পয়েন্টে অবস্থান করে।

ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৯৯ ও ১৬২৯ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ১৭১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এই সময় লেনদেন হওয়া কম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২১৫টির, কমেছে ৬৪টির এবং অপরির্বতিত রয়েছে ৫০টি কম্পানির শেয়ার।

ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেনের শুরুর প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২১ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ৮ পয়েন্ট কমে। এরপর সূচকের গতি নিম্নমুখী দেখা যায়। সকাল ১০টা ১৫ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭১ পয়েন্টে অবস্থান করে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কম্পানির তালিকায় রয়েছে অরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, কেপিসিএল, আইএফআইসি, ব্রাক ব্যাংক, ইন্দোবাংলা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স ও গ্রামীণফোন।

এদিকে লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৩ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৯৪ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে দুই কোটি ২০ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। এ সময়ের ৩৮টি কম্পানির দাম বেড়েছে, কমেছে ২৫টি কম্পানির দর। অপরিবর্তিত রয়েছে ১০টি কম্পানি শেয়ারের দর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আজ পুঁজিবাজারে লেনদেনে সূচকের মিশ্র ভাব

আপডেট টাইম : ১২:৩১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২০