ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

ব্যবসা সহজীকরণের লক্ষ্যে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, সকলের প্রচেষ্টায় আমাদের ইজ অভ্ ডুয়িং বিজনেস সূচকের মান ১৭৬ হতে ১৬৮ এ উন্নীত হয়েছে। আগামী ২০২১ সালের মধ্যে ব্যবসা সহজীকরণ বা ‘ইজ অভ্ ডুয়িং বিজনেস’ সূচক ডাবল ডিজিটে উন্নীত করার লক্ষ্যে সরকার সকল অংশীজনদের সাথে সমন্বয় করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অর্থমন্ত্রী বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘ইজ অভ্ ডুয়িং বিজনেস’ সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটি’র ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ব্যবসা সহজীকরণ করতে পারলে আমাদের সময় বাঁচবে, সেই সাথে অহেতুক  অনেক খরচও বাঁচবে। সময় ও খরচ দুটিই বাঁচার মাধ্যমে ব্যবসার পরিবেশও অনেক উন্নত হয়ে যাবে। বিডা ইজ অভ্ ডুয়িং বিজনেস এর যে ম্যাপিংটি করেছে এটি অত্যন্ত সুন্দর একটি পরিকল্পনা হয়েছে। এখন প্রতিটি ধাপে ধাপে আমাদের কাজের সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, টাইম লাইন দিয়ে কাজ সমাপ্ত করা হবে। এ লক্ষ্যে বিডা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সাথে সমন্বয় সাধন করে কাজ করবে।

ভার্চুয়াল সভায় বাণিজ্য মন্ত্রী টিপু মুনশী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহ্‌মুদ চৌধুরী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং বিডা’র নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম-সহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যবসা সহজীকরণের লক্ষ্যে সরকার কার্যক্রম চালিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

আপডেট টাইম : ০৯:২৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০