ঢাকা ০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

আবারও বাড়ল সোনার দাম, রেকর্ড ৭৭ হাজার টাকা ছাড়াল ভরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০
  • ২৫৮ বার

????????????????????????????????????

হাওর বার্তা ডেস্কঃ করোনার প্রাদুর্ভাবের ম‌ধ্যে ১৩ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। ভরিপ্রতি ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম রেকর্ড ৭৭ হাজার ২১৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ বৃহস্প‌তিবার থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার স্বাক্ষ‌রিত বিজ্ঞপ্তিতে বলা হ‌য়েছে, করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট, চীন-যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের কারণে ইউএস ডলারের দরপতন হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে ক্রমাগতভাবে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস ৬ আগস্ট থেকে দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সারা দেশে সোনার নতুন দর কার্যকর হবে। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭৭ হাজার ২১৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের ৭৪ হাজার ৬৬ টাকা, ১৮ ক্যারেটের ৬৫ হাজার ৩১৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৫৪ হাজার ৯৯৬ টাকায়।

বাজুসের তথ্যমতে, গত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অস্থির হয়ে উঠেছিল। এতে ১৯ ফেব্রুয়ারি দেশে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়ায় ৬১ হাজার ৫২৮ টাকা। এটি ছিল ওই সময় দেশের বাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। এর আগে দেশে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ৬০ হাজার ৬৫৩ টাকা।

বৈশ্বিক এ মহামারির মধ্যে চারবার স্বর্ণের দাম বাড়াল বাজুস। তার আগে সব‌শেষ চল‌তি বছরের ২৩ জুলাই স্বর্ণের দাম নির্ধা‌রণ ক‌রে‌ছিল বাজুস। যা ২৪ জুলাই থে‌কে কার্যকর হয়। এর আগে গত ২৩ জুন এবং তারও আ‌গে ২৮ মে স্ব‌র্ণের দাম নির্ধা‌রণ করে‌ছিল স্বর্ণ ব্যবসায়ীদের এ সংগঠনটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারও বাড়ল সোনার দাম, রেকর্ড ৭৭ হাজার টাকা ছাড়াল ভরি

আপডেট টাইম : ১১:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২০