ঢাকা ১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া নিয়ে সমস্যায় পড়লেই ফোন করুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ কোরবানির পশুর চামড়া সংক্রান্ত যেকোনো সমস্যায় জনগণকে সহায়তা করতে বাণিজ্য মন্ত্রণালয় একটি নিয়ন্ত্রণকক্ষ (কন্ট্রোল সেল) গঠন করেছে। চামড়া সংরক্ষণ, বেচাকেনা ও পরিবহণ সংক্রান্ত যেকোনো পরিস্থিতির সমাধান দেবে বাণিজ্য মন্ত্রণালয়ের এই সেল। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

সহায়তা দিতে কন্ট্রোল সেলে চারজন কর্মকর্তা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।

তাদের মোবাইল নম্বরগুলো হচ্ছে- ০১৭১১-৭৩৪২২৫, ০১৭১৬-৪৬২৪৮৪, ০১৭১৩-৪২৫৫৯৩ এবং ০১৭১২-১৬৮৯১৭। এই নম্বরগুলোতে ফোন দিলে কেউ না কেউ ধরবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

গত বছর কোরবানির পশুর চামড়ার দাম ৩১ বছরের মধ্যে সর্বনিম্ন ছিল বলে জানা গেছে। দাম না পেয়ে অনেকে পশুর চামড়া নদীতেও ফেলে দেন বলে মন্ত্রণালয়ের কাছে তথ্য রয়েছে।

এবার যাতে সে ধরনের পরিস্থিতি না হয়, তাই আগে থেকেই সরকার ব্যবস্থা নিয়েছে বলে জানান বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন।

এবার চামড়া ক্রেতা–বিক্রেতা উভয়পক্ষের স্বার্থই দেখা হয়েছে বলে মনে করেন বাণিজ্যসচিব। জাফর উদ্দীন বলেন, ‘বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে আমরা কথা বলে যাচ্ছি। তারা সার্বিক সহায়তা করবেন বলে আশ্বাস দিয়েছেন। যেকোনো মূল্যে আমরা গতবারের পরিস্থিতি হতে দেবো না।’

এবার কোরবানির পশুর চামড়ার দাম ২০ থেকে ২৯ শতাংশ কমিয়ে ধরা হয়েছে। যেমন বলা হয়েছে, এবার ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া কেনাবেচা করতে হবে প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা দরে, যা গত বার ছিল প্রতি বর্গফুট ৪৫ থেকে ৫০ টাকা। সে হিসেবে দাম কমানো হয়েছে ২৯ শতাংশ। আর ঢাকার বাইরে ধরা হয়েছে প্রতি বর্গফুট ২৮ থেকে ৩২ টাকা, যা গত বছর ছিল ৩৫ থেকে ৪০ টাকা। এক্ষেত্রে গতবছরের চেয়ে দাম কমানো হয়েছে প্রায় ২০ শতাংশ।

এ ছাড়া সারা দেশে খাসির চামড়া গত বছরের প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা থেকে ২৭ শতাংশ কমিয়ে ১৩ থেকে ১৫ টাকা করা হয়। আর বকরির চামড়া গত বছরের ১৩ থেকে ১৫ টাকা বর্গফুটের দর থেকে কমিয়ে এবার ১০ থেকে ১২ টাকা করা হয়েছে।

অন্যদিকে, এবার কাঁচা ও ওয়েট-ব্লু চামড়া রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। কেস-টু-কেস ভিত্তিতে এ অনুমতি দেওয়া হবে। পরবর্তী সময়ের নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত সংস্থা প্রধান আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয় এ নিয়ে গত ২৯ জুলাই একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চামড়া নিয়ে সমস্যায় পড়লেই ফোন করুন

আপডেট টাইম : ১১:৫০:১২ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২০