ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে সিপিডি: বাণিজ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫
  • ৩৫১ বার

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কোনো দিন বাংলাদেশের ভালো কাজের প্রশংসা করেনি। বরং বাংলাদেশ উন্নয়ন থেকে পিছিয়ে যাক সেই কাজ করে আসছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তোফায়েল আহমেদ বলেন, সিপিডি বলেছিল ২০২৪ সালের আগে বাংলাদেশ নিম্ন-মাধ্যম আয়ের দেশে যেতে পারবে না। কিন্তু তার আগেই আমরা পেরেছি। এশিয়ার পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ এগিয়ে। আর পাকিস্তান সব বিষয়ে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে। আবার ভারত কোনো কোনো ক্ষেত্রে বাংলদেশের চেয়ে পিছিয়ে রয়েছে। তারপরও সিপিডি আমাদের ভালো কাজ দেখে না। তারা যে রিপোর্ট প্রকাশ করেছে তা সঠিক নয় বলে দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।

মন্ত্রী বলেন, আমরা দেশের জন্য কাজ করি। আজকের বাংলাদেশ কোথায় ছিল। বর্তমানে কোথায় দাঁড়িয়েছে। ডব্লিউটিও সম্মেলনে বাংলাদেশ যে যে দাবি তুলেছে তার সবই পেয়েছে।

মন্ত্রী বলেন, সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমানের সাথে আমি কথা বলেছি। তখন তিনি বলেন আমরা তো বাংলাদেশ নিয়ে কথা বলিনি। বলেছি স্বল্পোন্নত দেশ নিয়ে।

বাণিজ্যমন্ত্রী বলেন, গত ১৪ ডিসেম্বর নাইরোবিতে স্বল্পোন্নত দেশগুলো বাণিজ্যমন্ত্রীদের একটি সভা অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী হিসেবে আমি সভাপতিত্ব করি। সভায় শুল্কমুক্ত বাজার সুবিধাসংক্রান্ত সিদ্ধান্তগুলো অন্তর্ভুক্ত করা হয়। দেশীয় শিল্পের স্বার্থ ক্ষুণ্ন হতে পারে- এমন কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

তিনি বলেন, বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থায় আমদানি শুল্কসহ নানা অশুল্ক বাধাগুলো হ্রাস পাচ্ছে। ফলে আমদানি শুল্ক আরোপের মাধ্যমে দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের সুযোগ কমে যাচ্ছে। মুক্তবাজার অর্থনীতির ফলে সৃষ্ট প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা একদিকে যেমন রাষ্ট্রগুলোকে বিশ্ব বাণিজ্যে টিকে থাকার সুযোগ করে দিয়েছে, তেমনি অনেক সময় এ প্রতিযোগিতার কারণে স্বল্প রপ্তানিসক্ষম দেশগুলোর দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত করছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করছে সিপিডি: বাণিজ্যমন্ত্রী

আপডেট টাইম : ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০১৫