ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আরও বাড়ছে মেট্রোরেলের সময় বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান মাসের শুরুতেই বেতনের টাকা শেষ? জেনে নিন সঞ্চয়ের উপায় ১০০ কোটির মাইলফলক স্পর্শ করলো গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জেমিনি’ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছাতে মার্কিন বিনিয়োগের আহ্বান শিল্পমন্ত্রীর আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

করোনা সংকটে ভারতে সোনার দামে রেকর্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনা মহামারিতে অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও বেড়েছে সোনার দাম। বুধবার তা রেকর্ড পর্যায়ে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার দিনের শুরুতেই ভারতের পুঁজিবাজারে ২২ ক্যারেট মানের প্রতি ১০ গ্রাম (১ ভরির সামান্য কম) সোনার দাম পৌঁছায় ৪৯ হাজার ৯৯৬ রুপিতে (৬৭০.৩২ ডলার); বাংলাদেশি টাকায় প্রায় ৫৬ হাজার ৫০০ টাকা। সোনার এই দামের বৃদ্ধি ২০১৯ সালের দাম থেকে ২৮ শতাংশ বেশি।

ভারতে সোনার দামের বিষয়টি অবশ্য স্থানীয় খুচরা বাজারে চাহিদার ওপর অনেকটা নির্ভর করে। কেনোনা মূল্যবান এই ধাতুটি সর্বোচ্চ ব্যবহারের দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয়।

বিশ্ববাজারেও বেড়েছে সোনার দাম। বুধবার প্রতি এক আউন্স (২.৪৩০৫ ভরি) সোনার দাম ১.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১,৮৬৫.৮১ ডলার, যা প্রায় গত নয় বছরের মধ্যে সর্বোচ্চ।

করোনাভাইরাস মহামারিতে ইউএস ডলারের মূল্য পতনে বিশ্ববাজারে সোনার দামের এই উল্লম্ফন।

এদিকে ভারতে রুপার দামও বেড়েছে। দেশটির পুঁজি বাজারে বুধবার একপর্যায়ে প্রতি কেজি রুপার দাম ওঠে ৬০ হাজার ৭৮২ রুপি, যা সাত বছরের মধ্যে সর্বোচ্চ।

আন্তর্জাতিক বাজারেও রুপার দাম ২০১৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে ঠেকেছে। প্রতি আউন্স রুপার দাম উঠেছে ২২.৮৩৬৬ ডলার।

অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক অস্থিরতায় ডলারের মান যখন দুর্বল হয়ে ওঠে, তখন সোনাসহ নির্ধারিত বিভিন্ন ধাতুতে বিনিয়োগে নিরাপদ বোধ করেন বিনিয়োগকারীরা। ফলে এসব ধাতুর দাম বাড়ে। আর ডলার শক্ত অবস্থানে থাকলে সোনাসহ মূল্যবান ধাতুগুলোর দাম কমে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরও বাড়ছে মেট্রোরেলের সময়

করোনা সংকটে ভারতে সোনার দামে রেকর্ড

আপডেট টাইম : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০