ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক দেশব্যাপী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, লক্ষ্য সাড়ে ৪ কোটি পরিবার সচিবালয়ে দর্শনার্থী পাস ইস্যু সীমিত হচ্ছে, ১২টার আগে প্রবেশ বন্ধ

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল ৩১ ডিসেম্বর

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫
  • ৫২২ বার

জেএসসি-জেডিসি এবং প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফল আগামী ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার প্রকাশিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব (মাধ্যমিক) জাকির হোসেন ভূইঞা ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর আজ বৃহস্পতিবার সকালে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেন, জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল ৩১ ডিসেম্বর প্রকাশ করা হবে। ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী ওইদিন সময় দিয়েছেন। মো. আলমগীর বলেন, আমরা আগামী ৩১ ডিসেম্বর প্রাথমিক সমাপনীর ফল প্রকাশ করব। প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানোর পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের ওইদিন সময় দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের সময় মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, ৩১ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে দেবেন। এরপরই দুই মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবে।

অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা গত ১ নভেম্বর শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৮ নভেম্বর। এবার এ দুটি পরীক্ষায় মোট ২৩ লাখ ২৫ হাজার ৯৩৩ শিক্ষার্থী অংশ নেয় বলে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা ২২ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ৩০ নভেম্বর। এ দুটি পরীক্ষায় এবার মোট ৩২ লাখ ৫৪ হাজার ৫১৪ শিক্ষার্থী অংশ নেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’

জেএসসি ও প্রাথমিক সমাপনীর ফল ৩১ ডিসেম্বর

আপডেট টাইম : ১১:৫৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০১৫