ঢাকা ০৫:১০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০ টাকায় ব্যাংক হিসাব খুলেই নগদ সহায়তা নেয়া যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
  • ২৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে যাদের মোবাইল ব্যাংকিং হিসাব খোলা সম্ভব নয়, তারা ১০ টাকায় ব্যাংক হিসাব খুলেও সরকারের নগদ অর্থ সহায়তা নিতে পারবে। ব্যাংকগুলো ১০ টাকায় আমানতসংবলিত হিসাবের মাধ্যমে এই অর্থ বিতরণ করতে পারবে। এর আগে শুধু বিকাশ, রকেট, নগদ ও শিওরক্যাশের মাধ্যমে অর্থ সহায়তা নেওয়ার সুযোগ ছিল। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে দেওয়ার উদ্যোগ নেয় সরকার। এই পুরো টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) চার প্রতিষ্ঠানের মাধ্যমে। এর মধ্যে ডাক বিভাগের সেবা নগদের মাধ্যমে ১৭ লাখ পরিবারকে, বিকাশের মাধ্যমে ১৫ লাখ পরিবারকে, রকেটের মাধ্যমে ১০ লাখ পরিবারকে এবং শিওরক্যাশের মাধ্যমে ৮ লাখ পরিবারকে সহায়তা দেওয়ার কথা ছিল। তবে সর্বশেষ হিসাবে, অর্ধেক পরিবারের কাছেও এই সহায়তা পৌঁছেনি। এ জন্য ব্যাংকগুলোকে এই সেবায় যুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক।

এ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে : যেসব উপকারভোগীর মোবাইল ফোন নেই এবং যাদের পক্ষে এমএফএস হিসাব খোলা সম্ভব নয়, তাদের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের তথ্যের ভিত্তিতে ১০ টাকা আমানতের হিসাব খোলা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০ টাকায় ব্যাংক হিসাব খুলেই নগদ সহায়তা নেয়া যাবে

আপডেট টাইম : ০৯:৪৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০