ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাসের কারণে শ্রমিকরা সময়মতো বেতন পাবেন: রুবানা হক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০
  • ৩১৭ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসের কারণে পোশাক খাত স্থবির হয়ে গেলেও শ্রমিকরা সময়মতো বেতন পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক। সোমবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

শ্রমিকদের উদ্দেশ্য বিজিএমইএ সভাপতি বলেন, আপনারা আমাদের ওপর ভরসা রাখুন। আমাদের পাশে থাকুন, যখন বেতনের সময় আসবে, তখন আপনারা বেতন পাবেন।

সরকারের উচ্চ পর্যায় থেকে আশ্বস্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকারে দেখা দেয়ায় বাংলাদেশের পোশাক খাত একটি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কাউকে ধৈর্য হারালে হবে না। সরকার আমাদের সঙ্গে আছে।

দেশের গণমাধ্যমেকেও এ সময় পোশাক শিল্পের পাশে থাকার আহ্বান জানিয়ে রুবানা হক বলেন, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানকে এখন বলা দরকার, আমাদের যেসব পণ্য প্রস্তুত আছে, সেগুলো তারা যেন ক্রয় করে, না হলে আমরা বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

করোনাভাইরাসের কারণে শ্রমিকরা সময়মতো বেতন পাবেন: রুবানা হক

আপডেট টাইম : ০৮:৫৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০