ঢাকা ০২:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন হুসনে আরা শিখা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন হুসনে আরা শিখা। বৃহস্পতিবার (৫ মার্চ) ব্যাংকের এক অফিস নির্দেশে তাকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি দেওয়া হয়।

হুসনে আরা শিখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ হতে অনার্সসহ স্নাতকোত্তর এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ (ফিন্যান্স) করেন। তাছাড়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব জাপান থেকে অর্থনীতিতে এমএ সম্পন্ন করেন।

তিনি ১৯৯৬ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করে প্রধান কার্যালয়ের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্টসহ বিশ্বব্যাংক অর্থসহায়তাপুষ্ট প্রকল্প সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স ডেভেলপমেন্ট প্রজেক্ট ও ইনভেস্টমেন্ট প্রমোশন ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটি প্রজেক্ট এ দায়িত্ব পালন করেন।

হুসনে আরা ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বের জন্য রূপালি ব্যাংক পুরস্কার ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড (গোল্ড মেডেল) লাভ করেন।

পেশাগত দায়িত্বের অংশ হিসেবে দাপ্তরিক প্রশিক্ষণ,সেমিনার, সিম্পোজিয়ামে যোগদানের উদ্দেশ্যে তিনি ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, প্যারিস, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেন। হুসনে আরা শিখা ময়মনসিংহ জেলার ভালুকা থানার ভয়াবহ গ্রামে জন্মগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন হুসনে আরা শিখা

আপডেট টাইম : ০৫:৩১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০