ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুঁজিবাজার ঠনঠন হতে পারে না অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
  • ২৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘দেশের সামস্টিক অর্থনীতি যত শক্তিশালী হবে তার রিফ্লেকশন যাবে পুঁজিবাজারে। এটা ডাইরেক্ট লিংক। তারপরও অর্থনীতি অনেক শক্তিশালী কিন্তু পুঁজিবাজার ঠনঠন-সেটা তো হতে পারে না।

রাজধানীর এক হোটেলে রোববার ‘বাংলাদেশের অর্থনীতি কেমন চলছে’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, পুঁজিবাজারের সঙ্গে অনেক মানুষ জড়িত। এ বাজারকে বাদ দিয়ে সরকার চিন্তা করে না। সরকার সব ধরনের সহযোগিতা করবে।

সভায় ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুল রহমান দেশের পুঁজিবাজারের সমস্যাগুলো তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ ও সিপিডির ফেলো মোস্তাফিজুর রহমান। ডিএসইর শেয়ারহোল্ডার পরিচালকের উদ্দেশে অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে সমস্যা রয়েছে।

সমাধান হচ্ছে না। সমাধানের পথ তৈরি করুন। আমরা সমাধান দেখতে চাই।’ তিনি আরও বলেন, ‘এক্ষেত্রে আইন অনেক আছে। আইনগুলোতে কোনো অসঙ্গতি আছে কি না সেগুলো দেখবেন।

সেগুলো দেখার জন্য যারা কমিটিতে আছে তাদেরও আপনারা সাহায্য-সহযোগিতা করবেন। এখন এক হয়ে কাজ করলে এর সমাধান পাবেন। একীভূত না হয়ে একে অপরের সমালোচনা করলে আমরা কাজটি করতে পারব না।’

অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে অবশ্যই আমাদের সফলতা পেতে হবে। সরকার অর্থনীতিকে কতটা শক্তিশালী করল এর রিফ্লেকশনটা পড়ে পুঁজিবাজারে। এটা একেবারে ডাইরেক্ট প্রতিবিম্ব, আয়না।’

তিনি বলেন, ‘আমরা পুঁজিবাজারকে আমাদের সঙ্গে দেখতে চাই, আমাদের অর্থনীতিতে দেখতে চাই। সেজন্য যা কিছু ব্যবস্থা নেয়া দরকার, ব্যবস্থা আপনারা নেন, সরকার সব ধরনের সাহায্য করবে। সরকারের কাজ হবে পুঁজিবাজারকে সমৃদ্ধ করার জন্য এ দেশের অর্থনীতিকে শক্তিশালী করা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পুঁজিবাজার ঠনঠন হতে পারে না অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৩:২৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০