ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আরো চার রাষ্ট্রীয় ব্যাংক আসছে শেয়ারবাজারে অর্থমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজার শক্তিশালী করতে আগামী অক্টোবরের মধ্যে আরো চারটি রাষ্ট্রীয় ব্যাংক পুঁজিবাজারে আসছে। এছাড়া বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার আরো বাড়ানো হবে।

রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে পুঁজিবাজারে আনার বিষয়ে করণীয় নির্ধারণ করতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অর্থমন্ত্রী বলেছেন, শেয়ারবাজার চাঙ্গা করতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ দরকার। আমরা যেকোনো মূল্যে পুঁজিবাজার শক্তিশালী করতে চাই। এ লক্ষে এরইমধ্যে বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন।

এছাড়াও অর্থসচিব আবদুর রউফ তালুকদার, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ও ব্যাংকগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আরো চার রাষ্ট্রীয় ব্যাংক আসছে শেয়ারবাজারে অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৪:৪০:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২০