ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

বছরে ২৩ দিন ব্যাংক বন্ধ থাকবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫
  • ৫৫২ বার

আগামী বছরের জন্য ব্যাংক খাতে মোট ২৩ দিন সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকসহ সকল তফসিলি ব্যাংকের জন্য এ ছুটি কার্যকর করা হবে।
বাংলাদেশ ব্যাংকের অব সাইট সুপারভিশন বিভাগ থেকে জারিকৃত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, পুঁজিবাজারে লেনদেন নিষ্পত্তির সাথে ব্যাংকের সম্পৃক্ততা থাকায় এ ২৩ দিন দেশের দুই স্টক এক্সচেঞ্জও বন্ধ থাকবে।
কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারে জানানো হয়, বরাবরের মতো আগামী বছরেও দুই ঈদেই তিন দিন করে ছুটি ঘোষণা করা হয়েছে, যা একসঙ্গে সর্বোচ্চ ছুটি। বাকি ছুটিগুলো একদিন করে। ব্যাংক হলিডের একদিন করে ছুটি (১ জুলাই ও ৩১ ডিসেম্বর) দুটিই পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। একটি শুক্রবার ও অন্যটি পড়েছে শনিবার। যেসব উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির জনকের জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শবেবরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদে মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

বছরে ২৩ দিন ব্যাংক বন্ধ থাকবে

আপডেট টাইম : ১১:৩২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০১৫