ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধনে জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’-কে ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত করে ‘১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

মঙ্গলবার (২২ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ‘১ মিনিটেই নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন।

আগে যেকোনো মোবাইল অ্যাকাউন্টের জাতীয় পরিচয়পত্র শনাক্ত করতে পাঁচ দিন সময় লাগতো। ‘পরিচয়’ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন তথ্য যাচাই-বাছাই করতে সময় লাগে মাত্র ১ মিনিট।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বিশ্ব ডাক দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট, টেলিটকের উদ্যোগে আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের ‘ISBN ও BARCODE’ সেবা এবং ওয়েবভিত্তিক অনলাইনকরণ, টেলিটকের টেলি পে সেবা, টেসিসের নতুন পণ্য ল্যাপটপ ও মোবাইল উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, নগদের এমডি তানভীর মিশুকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১ মিনিটে নগদ অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধনে জয়

আপডেট টাইম : ০৬:৫৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯