ঢাকা ১২:১১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা একটি ইয়ারবাড কতদিন ব্যহবার করা যায় তুচ্ছ ঘটনায় শিল্পীদের আদালতে নেওয়া যন্ত্রণাদায়ক কলকাতার বিভিন্ন মসজিদে শোনা যায়নি জুমার আজান বিচ্ছেদ হলে রোনালদোর সম্পদের কতটা যাবে জর্জিনার হাতে, ফাঁস ‘গোপন’ চুক্তির তথ্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন জন্মদিনে বেগম খালেদা জিয়া সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন

২০২১ নাগাদ ৫২ শতাংশ বিজ্ঞাপন প্রচার হবে অনলাইনে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৩ বার

হাওর বার্তাঃ  আগামী ২০২১ সাল নাগাদ বিশ্বব্যাপী বিজ্ঞাপনের মাত্র ৬ শতাংশ দৈনিক পত্রিকায় প্রকাশ হবে। এসময় বিজ্ঞাপনের ৫২ শতাংশই প্রচার হবে শুধু অনলাইন প্ল্যাটফর্মে। আর টেলিভিশনে বিজ্ঞাপন যাবে ২৭ শতাংশ।

লন্ডনভিত্তিক জনপ্রিয় মিডিয়া এজেন্সি জেনিথ অপটিমিডিয়া বিজ্ঞাপনের বৈশ্বিক বাজার নিয়ে জরিপ করে এমন ভবিষ্যদ্বাণী করেছে।

সম্প্রতি জার্মানির তথ্য বিশ্লেষণের অনলাইন পোর্টাল স্ট্যাটিস্টাতে জেনিথের বরাতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সাল নাগাদ বৈশ্বিক বিজ্ঞাপন বাজারের সিংহভাগ দখল করবে অনলাইন প্ল্যাটফর্ম। অতীতের সব রেকর্ড ভেঙে সেবার সর্বোচ্চ পরিমাণ ৫২ শতাংশ বিজ্ঞাপন প্রচার হবে অনলাইনে। অর্থাৎ ব্যবসায়ীরা বিজ্ঞাপন প্রচারের জন্য সবচেয়ে বেশি ব্যয় করবেন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।

জেনিথের বিশ্লেষণ মতে, ২০১৮ সালে অনলাইনে বিজ্ঞাপনের হার ছিল ৪৪ শতাংশ। চলতি বছর তা হতে পারে ৪৭ শতাংশ। ২০২১ সালে গিয়ে তা পৌঁছবে ৫২ শতাংশে।

অন্যদিকে, এই সময় নাগাদ টেলিভিশনে বিজ্ঞপন প্রচার হবে প্রায় ২৭ শতাংশ। বিলবোর্ড, পোস্টারিং-এর মতো আউটডোর বিজ্ঞাপন হবে ৭ শতাংশ। সবচেয়ে আশঙ্কাজনক সময় আসবে ছাপা পত্রিকার জন্য। ২০২১ সাল নাগাদ ছাপা পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ হবে মাত্র ৬ শতাংশ। একইসময়ে রেডিওতে ৫ শতাংশ, ম্যাগাজিনে ৩ এবং সিনেমার মাধ্যমে বিজ্ঞাপন প্রচার হবে মাত্র ১ শতাংশ।

জেনিথ তাদের বিশ্লেষণে বলছে, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) মতে, চলতি বছর নাগাদ পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ ইন্টারনেটের আওতায় আসবে। বিশেষ করে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী দ্রুতহারে বাড়বে। এতে অনুঘটক হিসেবে কাজ করবে পঞ্চম প্রযুক্তির মোবাইল নেটওয়ার্ক ফাইভ-জি। ফলে বিভিন্ন ধরনের অনলাইন ভিডিও এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়বে বিজ্ঞাপনের হার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি

২০২১ নাগাদ ৫২ শতাংশ বিজ্ঞাপন প্রচার হবে অনলাইনে

আপডেট টাইম : ০৮:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯