ঢাকা ১২:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি বিমান মন্ত্রণালয়ে সিন্ডিকেট দূর করতে চেষ্টা চলছ: আফরোজা খানম ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে মোতায়েন থাকবে সোয়াট-বোম্ব ডিসপোজাল ও কে-নাইন ইউনিট একযোগে অবসর-কল্যাণের টাকা পাচ্ছেন অবসরপ্রাপ্ত শিক্ষকরা একটি ইয়ারবাড কতদিন ব্যহবার করা যায় তুচ্ছ ঘটনায় শিল্পীদের আদালতে নেওয়া যন্ত্রণাদায়ক কলকাতার বিভিন্ন মসজিদে শোনা যায়নি জুমার আজান বিচ্ছেদ হলে রোনালদোর সম্পদের কতটা যাবে জর্জিনার হাতে, ফাঁস ‘গোপন’ চুক্তির তথ্য ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন জন্মদিনে বেগম খালেদা জিয়া সংগ্রাম, ত্যাগ ও মানুষের ভালোবাসায় অমর এক জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের চিন্তা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭২ বার

হাওর বার্তাঃ সংবাদ মাধ্যমে ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট বাতিলের কোনো চিন্তা ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে পরিবেশিত সংবাদকে বিভ্রান্তিকর ও মিথ্যা দাবি করে তার প্রতিবাদ জানানো হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে।

বৃহস্পতিবার ব্যাংকের কমিউনিকেশন্স এন্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের মাধ্যমে জনমনে ভীতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যার ফলে দেশের মুদ্রা ব্যবস্থাপনার স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। বাংলাদেশ ব্যাংক জনসাধারণের জ্ঞাতার্থে স্পষ্টভাবে জানাচ্ছে যে, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমান নোট বাতিলের কোন চিন্তা বাংলাদেশ ব্যাংকের নেই।

এতে আরও বলা হয়, বাংলাদেশ ব্যাংক কর্তৃক এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়া হয়নি। সরকারের পক্ষ থেকে এ ধরনের কোন সিদ্ধান্ত গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংককে কোন নির্দেশনাও প্রদান করা হয়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এ প্রদত্ত ক্ষমতাবলে যে কোন প্রকার নোট/মুদ্রা/কয়েন মুদ্রণ, ইস্যু কিংবা বাতিলের এখতিয়ার শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের উপর ন্যস্ত করা হয়েছে। তাই এ ধরনের সংবাদ পরিবেশন করাকে আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টিকারী এ ধরনের সংবাদ প্রচার-প্রচারণা না করার জন্যও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সকলকে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অটোরিকশার ব্যাটারি চার্জে অবৈধ লেনদেন ৩ হাজার কোটি টাকা বিদ্যুতের অধিকাংশই চুরি

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের চিন্তা নেই

আপডেট টাইম : ০৭:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯