ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সিআইপি কার্ড পেলেন ড. কাজী এরতেজা হাসান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৪ বার

হাওর বার্তাঃ মর্যাদাপূর্ণ বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যাক্তি (সিআইপি) কার্ড পেয়েছেন ভোরের পাতা এবং দ্যা পিপলস টাইমস সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান। রপ্তানি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে এ সম্মানে ভূষিত করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের হাতে সিআইপি কার্ড তুলে দেন প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় তিনি বলেন, ২০২১ সালে ৬০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা আপনাদেরকেই পূরণ করতে হবে। আপনাদের মাধ্যমে অর্থনৈতিক মুক্তির মাধ্যমে বিশ্বের শীর্ষ অবস্থানে নিয়ে যেতে চাই দেশকে। এবছর ১৮২ জন ব্যবসায়িকে সিআইপি কার্ড দেওয়া হয়েছে। আগামীতে আরও বেশি সংখ্যক ব্যবসায়ীকে দেওয়া হবে। তবে দেওয়ার জন্য রপ্তানির পরিমাণ ও গুণগতমান বিবেচনা করতে হবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন। তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনাদের সঙ্গে নিয়ে আমরা সেই লড়াইয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আছি।

বিশেষ অতিথি বাণিজ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সভাপতি তোফায়েল আহমেদ বলেন, একটা সময় আমরা ১০ মিলিয়ন টন চা উৎপাদন করে ৮ মিলিয়ন টন রপ্তানি করতাম। আমাদের চা খাওয়ার লোক ছিল না। এখন আমরা উল্টো ৮৫ মিলিয়ন কেজি চা আমদানি করি। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়েছে, সবাই চা খায়। আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। এই অবস্থানে ব্যবসায়ীরাই নিয়ে এসেছেন।

অনুষ্ঠানে বাণিজ্য সচিব ড. মো. জাফরউদ্দীন বলেন, আন্তর্জাতিক বাজারে আমাদের পণ্যের রপ্তানি বাড়াতে গুণগত মানোন্নয়নের পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা বাড়াতে হবে। চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার নতুন নতুন বাজার ধরতে হবে।

এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, রপ্তানি বাণিজ্য বাড়াতে এফবিসিসিআই বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। ব্যবসা বাণিজ্যের প্রসারে বিশ্বের বিভিন্ন খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রশিক্ষণ ও গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছে।

সিআইপি কার্ড প্রাপ্ত সালাম মুর্শেদী বলেন, সিআইপি কার্ড দেওয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ব্যবসায়ীদের আপডেট তথ্য থাকে না। তবে কাঙ্ক্ষিত রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে।

সিআইপি কার্ড প্রাপ্ত ব্যবসায়ী ড. কাজী এরতেজা হাসান অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ এখন পুরো বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। একসময় যারা বাংলাদেশকে তলা বিহীন ঝুড়ি আখ্যা দিত, তারাই আজ অকপটে স্বীকার করেছে বাংলাদেশই উন্নয়নের রোল মডেল। আজকের এই মর্যাদাপূর্ণ সিআইপি কার্ড প্রাপ্তিতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি বলে মন্তব্য করেন ড. কাজী এরতেজা হাসান।

ব্যবসায়ী প্রীতি চক্রবর্তী বলেন, রপ্তানি বাণিজ্য সুসংহত করার জন্য পণ্যের মান সনদ গ্রহণ করা প্রয়োজন। রপ্তানি বৃদ্ধির জন্য বেসরকারি খাতকে আরও সহায়তা করতে হবে। আর্ন্তজাতিক বাজারে স্বাস্থ্য সেবা রপ্তানি বাড়ানোর জন্য এখাতে প্রশিক্ষণে সরকারকে সহায়তা বৃদ্ধি করতে হবে।

সভাপতির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ বলেন, সিআইপি কার্ডের সংখ্যা বাড়ানোর জন্য নীতিমালা সংশোধনের কাজ চলছে। আশা করছি আগামী বছর থেকে আরও বেশি সংখ্যক ব্যবসায়ীকে এই কার্ড দেওয়া যাবে।

স্বাগত বক্তব্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ফাতিমা ইয়াসমিন, পাট, প্লাাস্টিকসহ নতুন নতুন পণ্য রপ্তানি বাড়াতে সরকার বেসরকারি উদ্যোগের সঙ্গে কাজ করে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সিআইপি কার্ড পেলেন ড. কাজী এরতেজা হাসান

আপডেট টাইম : ০৯:৫০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯