ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ব্যাংক নোটের আদলে কোনো টোকেন নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তাঃব্যাংক নোটের আদলে কোনো বিল, টিকিট বা টোকেন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক নোটের আদলে কিছু প্রস্তুত ও ব্যবহার আইনত দণ্ডনীয় উল্লেখ করে সংস্থাটি এর ব্যবহার বন্ধ করতে বলেছে। আজ রোববার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকিট ছাপিয়ে ব্যবহার করা হচ্ছে। ব্যক্তিমালিকানায় পরিচালিত কিছু হোটেল, রেস্তোরাঁ ও শহরাঞ্চলের বিভিন্ন বিনোদন পার্কে এর ব্যবহার হচ্ছে। টাকার আদলে এ ধরনের বিল, কুপন ও টিকিটের ব্যবহারের কারণে জনসাধারণ প্রতারিত হতে পারে এবং জাল নোট প্রস্তুতকারী চক্রের প্রতারণা বৃদ্ধি পাবে। এ ছাড়া ব্যাংক নোটের আদলে এসব বিল, টোকেন ও টিকিটের ব্যবহার একটি দণ্ডনীয় অপরাধ। এ জন্য এসব কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে সতর্ক করা যাচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর এসব কার্যক্রম থেকে বিরত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তারা বলছেন, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান টাকার আদলে গিফট ভাউচার তৈরি করে বিক্রি করছে, যা দিয়ে ওই প্রতিষ্ঠানের পণ্য ক্রয় করা যায়। এর ব্যবহারও দিন দিন বাড়ছে। ফলে, টাকার নোটের বিকল্প মাধ্যম গড়ে উঠতে পারে। এ জন্যই এ সতর্কবার্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ব্যাংক নোটের আদলে কোনো টোকেন নয়

আপডেট টাইম : ০৭:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯