ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী শুক্রবার (৯ আগস্ট) ও শনিবার (১০ আগস্ট) ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

স্বাক্ষর করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের বেতনসহ অন্যান্য ভাতা পরিশোধের জন্য এবং রফতানি বাণিজ্য সচল রাখার স্বার্থে তফসিলি ব্যাংকসমূহ আগামী ৯ ও ১০ আগস্ট পূর্ণদিবস খোলা থাকবে।

এছাড়া ঢাকা, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত তফসিলি ব্যাংকের শাখাসমূহ শুক্রবার ও শনিবার পূর্ণদিবস খোলা রাখার বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখিত এলাকার সংশ্লিষ্ট ব্যাংকের শাখাসমূহকে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

শুক্র ও শনিবার খোলা থাকবে ব্যাংক

আপডেট টাইম : ১২:০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯