ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে আসছেন বিশ্ব ব্যাংক সিইও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে আসছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা। বুধবার তিনি ঢাকায় পৌঁছবেন বলে বিশ্ব ব্যাংক ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশে এটিই তার প্রথম সফর।

দুই দিনের সফরে জর্জিভা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।

বিশ্ব ব্যাংকের সহায়তা প্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন তিনি। ক্রিস্টালিনার এই সফর বাংলাদেশ ও বিশ্ব ব্যাংক গ্রুপের মধ্যকার দীর্ঘদিনের সম্পর্ককে আরও জোরদার করতে সহায়তা করবে বলে বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জলবায়ুবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন’ এর তৃতীয় নির্বাহী বৈঠকেও যোগ দেবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জর্জিভা বলেছেন, “বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন-সহযোগী হিসেবে পেয়ে বিশ্ব ব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিকে ত্বরাত্বিত করার উল্লেখযোগ্য প্রচেষ্টাকে সাহায্য করবো।

“ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি কিভাবে নিতে হয়। আমি বাংলাদেশের সফল উন্নয়ন উদ্ভাবনগুলো এবং তা কিভাবে অন্যান্য জায়গায় প্রয়োগ করা যায় তা আরও গভীরভাবে জানতে চাই।”

ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে ঢাকায় আসছেন দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শেফার।

স্বাধীন হওয়ার পর বাংলাদেশের প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্ব ব্যাংক অন্যতম। এ পর্যন্ত সংস্থাটি বাংলাদেশকে ৩০ ডলারের অনুদান ও সুদমুক্ত ঋণ দিয়েছে।

বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বড় আইডিএ কর্মসূচি চলছে; যার পরিমাণ ১২দশমিক ৬ বিলিয়ন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে আসছেন বিশ্ব ব্যাংক সিইও

আপডেট টাইম : ০১:০৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০১৯