ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব নাগরিককেই পেনশনের আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯
  • ২৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বহুল প্রতীক্ষিত সার্বজনীন পেনশন প্রতিষ্ঠার উদ্যোগের ঘোষণা এসেছে এবারের বাজেট বক্তৃতায়। সরকারি পেনশনাররা ছাড়াও প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের সকলকে অর্থাৎ দেশের সব নাগরিককেই পেনশনের আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। 

অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বলা হয়- সরকারি পেনশনারগণ দেশের সমগ্র জনগণের একটি ভগ্নাংশ মাত্র। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতসহ দেশের সমগ্র জনগণের জন্য সার্বজনীন পেনশন ব্যবস্থা পর্যায়ক্রমে চালু করার লক্ষ্যে একটি ইউনিভার্সাল পেনশন অথরিটি শিগগিরই গঠন করা হবে।

এদিকে সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার হয়রানি দূর করার জন্য আগামী ২০১৯-২০ অর্থবছরের মধ্যে সকল পেনশনারকে ইএফটি কার্যক্রমের অন্তর্ভূক্ত করা হবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এর মাধ্যমে পেনশনারদের ব্যাংক বা মোবাইল হিসেবে সরাসরি পেনশনের টাকা পৌঁছে যাবে।

বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য গ্রুপ ইন্সুরেন্স নামে একটি ব্যবস্থা থাকলেও প্রকৃতপক্ষে এটি কোনো বীমা নয়। সকল কর্মচারীকে বীমার আওতায় আনার লক্ষ্যে বিদ্যমান ব্যবস্থাটিকে সংস্কার করে জীবন বীমা কর্পোরেশনের সহযোগিতায় একটি সমন্বিত বীমা ব্যবস্থায় রূপান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

সব নাগরিককেই পেনশনের আওতাভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার

আপডেট টাইম : ১২:১৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০১৯