ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইতিহাস গড়লেন টাকা পাঠালেন প্রবাসীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ৩০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মে মাসে ১৪ হাজার ৮৩৫ কোটি টাকা বাংলাদেশে পাঠিয়ে ইতিহাস গড়লেন প্রবাসীরা। এর আগে কখনই এক মাসে প্রবাসীদের এত আয় দেশে আসেনি। বাংলাদেশ ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রবাসী আয় সবচেয়ে বেশি এসেছে ইসলামী ব্যাংক হয়ে। এরপরে আছে ডাচ বাংলা, অগ্রণী ও সোনালী ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, দেশের ব্যাংকগুলোতে চলছে ডলার সঙ্কট। এ কারণে সব ব্যাংকের বাড়তি নজর প্রবাসী আয় আনার ক্ষেত্রে। কেউ আবার ডলারের বেশি দাম দিয়েও আয় এনেছে। এতে আয় বৃদ্ধি পেয়েছে অনেক। এ ছাড়া অবৈধ চ্যানেল বা ডিজিটাল হুন্ডি বন্ধে কেন্দ্রীয় ব্যাংক নজরদারি বৈধ চ্যানেলে আয় বাড়ার অন্যতম কারণ।

চলতি বছর জানুয়ারিতে এসেছে ১৫৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ১৩১ কোটি, মার্চে ১৪৫ কোটি, এপ্রিলে ১৪৩ কোটি ও মেতে এলো ১৭৫ কোটি ৫৭ লাখ ডলার। এ অর্থবছরের (২০১৮-২০১৯) ১১ মাসে প্রবাসী আয় এসেছে এক হাজার ৫০৬ কোটি ডলার।

এ ব্যাপারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, এক মাসে এত বেশি প্রবাসী আয় আসার খবরটি খুবই ভালো। ঈদ উপলক্ষে প্রবাসীরা পরিবার ও স্বজনদের কাছে অধিক টাকা পাঠিয়েছেন। আশা করছি দেশের আমদানি চাহিদা মেটাতে এ আয় বড় ভূমিকা রাখবে। তবে এটি টেকসই হবে কিনা সেটি সময়ই বলে দেবে।

অগ্রণী ব্যাংকের এমডি মো. শামস-উল-ইসলাম বলেন, প্রবাসী আয়ের প্রতি আমরা জোর দিয়ে কাজ করেছি। এ কারণে রেকর্ড পরিমাণ আয় দেশে এসেছে। এর ফলে কিছুটা হলেও ডলারের সঙ্কট কমবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ইতিহাস গড়লেন টাকা পাঠালেন প্রবাসীরা

আপডেট টাইম : ০২:০৬:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯