ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা বিএনপিকে গণতান্ত্রিক দল হিসেবে গড়ার কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল আগামী অক্টোবরে শিশুদের জন্য পাঁচটি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার: প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ কম খরচে আগাম শিম চাষ, এক কৃষকেরই ২ লাখ টাকা বিক্রির আশা ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয় ভারতের আন্দোলনে সম্প্রীতির শিক্ষা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি দেশের মানুষের উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নিউরোসায়েন্সেস হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভিভিআইপিদের জন্য কেনা হচ্ছে মার্সিডিজ, লেক্সাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সফরে আসা অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থাসহ বুলেটপ্রুফ চারটি গাড়ি কেনার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। এর মধ্যে জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা কোম্পানি মার্সিডিজের মেবিচ বুলেটপ্রুফ কার কেনা হচ্ছে দুটি। ৫ হাজার ৯৮০ সিসির এই গাড়ি দুটির দর পড়বে ৯ কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৭৬২ টাকা। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের লেক্সাস বুলেটগ্রুপ দুটি জিপ বা স্পোর্ট ইউটিলিটি ভেহিক্যাল কেনা হচ্ছে। ৫ হাজার ৬৬৩ সিসির গাড়ি দুটি কিনতে খরচ হবে ৬ কোটি ৫০ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।

ভিভিআইপিদের জন্য বর্তমানে ব্যবহৃত গাড়িগুলোর বেশির ভাগই বেশ পুরনো। দীর্ঘদিন ব্যবহারের ফলে এগুলোতে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন গাড়ি কেনার জন্য চলতি অর্থবছরে জরুরিভিত্তিতে অতিরিক্ত ১৯ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়। ইতিমধ্যে ওই অর্থ বরাদ্দ দিয়েছে মন্ত্রণালয়। এর আগে চলতি অর্থবছরের বাজেটে এ খাতে ৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, চলতি অর্থবছর এ খাতে দেওয়া ২৬ কোটি টাকার মধ্য থেকে ইতিমধ্যে ৩ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১১টি হোন্ডা সিটি কার কেনা হয়েছে। বাকি অর্থ থেকে দুটি লেক্সাস বুলেটপ্রুফ জিপ ও দুটি মার্সিডিজ মেবিচ বুলেটপ্রুফ কার কেনার পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিবহন পুলের জন্য আরও ৯টি গাড়ি কেনা হচ্ছে। এতে মোট ব্যয় হবে ২২ কোটি ২১ লাখ ৫২ হাজার ৮৪ টাকা।

সংশ্লিষ্টরা জানান, চারটি বুলেটপ্রুফ কার ছাড়াও প্রধানমন্ত্রীর পরিবহন পুলের জন্য অন্য যে ৯টি গাড়ি কেনা হচ্ছে, তার মধ্যে টাটার দুটি স্টাফ বাস থাকছে, যার মূল্য ৭৩ লাখ ৯৪ হাজার টাকা। ২ হাজার ৪৭৭ সিসির তিনটি মিৎসুবিশি পাজেরো জিপ কেনা হচ্ছে। এতে ব্যয় হবে ২ কোটি ৭১ লাখ ৬ হাজার ৮০০ টাকা। দুটি টয়োটা কোস্টার মিনিবাস কিনতে ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫৮ হাজার টাকা। এ ছাড়া, ভিভিআইপিদের ফুডস্টাফ বহনের জন্য একটি ফুড ভ্যান কেনা হচ্ছে ১ কোটি ৪৭ লাখ ৪০ হাজার ২৭২ টাকায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সিলেটে ট্রিপল মার্ডারের ঘটনায় থানায় অভিযোগ, পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা

ভিভিআইপিদের জন্য কেনা হচ্ছে মার্সিডিজ, লেক্সাস

আপডেট টাইম : ০৩:৩০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯