ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ইসলামী ব্যাংকে নেই শামীম আফজাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের স্বতন্ত্র পরিচালক শামীম মোহাম্মদ আফজাল এখন থেকে আর ব্যাংকের পরিচালনা পর্ষদে নেই। বুধবার ব্যাংকের পর্ষদ সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এমনকি ব্যাংকের ওয়েবসাইট থেকেও তার ছবি সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়া আরেক পরিচালক হেলাল উদ্দিন চৌধুরীর ছবিও নেই ব্যাংকের ওয়েবসাইটে। জানা গেছে, ২০১৬ সালের মে মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োগ পান ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল ও পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী। গতকাল থেকে এই দুজন আর পরিচালক হিসেবে নেই।

জানা গেছে, নতুন দুই পরিচালক নিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংকে প্রস্তাব পাঠিয়েছে ইসলামী ব্যাংক পর্যদ।

এ প্রসঙ্গে জানাতে শামীম আফজালকে ফোন করলে কথা বলেন তার পিএ। তিনি সাংবাদিককে বলেন, স্যারের মেয়াদ শেষ, তাছাড়া তিনি খুব অসুস্থ। একারণে ব্যাংকের পরিচালক হিসেবে তিনি আর থাকছেন না। শামীম আফজালকে ফোন দিতে বললে তিনি জানান, স্যার খুব অসুস্থ কথা বলতে পারবেন না।

আরেক পরিচালক হেলাল উদ্দিন চৌধুরী এ প্রসঙ্গে কোনো কথা বলতে চাননি। এক পর্যায়ে তিনি বলেন, ‘আমি স্বতন্ত্র পরিচালক ছিলাম। মেয়াদ শেষ তাই আর নেই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ইসলামী ব্যাংকে নেই শামীম আফজাল

আপডেট টাইম : ১১:৫২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯