ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫
  • ৪৬৩ বার

‘সংঘাত নয় শান্তি চাই’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি। মঙ্গলবার বিকালে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মূখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ কথা জানান।
তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতি বিশ্বাস করে না। বিএনপি সব সময় সংঘাত পরিহার করে সমঝোতার মাধ্যমে দেশের শান্তি বজায় রাখার জন্য কাজ করছে, এখনো করবে। তিনি আশা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের পর, দেশের শান্তির জন্য যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূর হবে। বিরোধী দলকে দমন বা নিশ্চিহ্ন করার জন্য যে ষরযন্ত্র করা হচ্ছে তা থেকে সরকার সরে দাঁড়াবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখতে চান। আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের পরিবেশ সৃষ্টি করে আলোচনায় বসবেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের উদ্যোগ নিতে আমরা সরকারের প্রতি ফের আহ্বান জানাচ্ছি।
এ সময় তিনি বিএনপিসহ সব ২০ দলীয় জোটের সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে দলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ তথ্য গবেষণাবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সোমবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সবাইকে আহ্বান করবো ধ্বংস নয় সৃষ্টি। সংঘাত নয়, শান্তি। অবনতি নয় উন্নতি।’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

প্রধানমন্ত্রীর বক্তব্যকে স্বাগত জানালো বিএনপি

আপডেট টাইম : ০৩:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০১৫