ঢাকা ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল ইরান যুদ্ধ থামাতে চীন ও পাকিস্তানের পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা তুমি মানুষ ভালা না সারাজীবন ভারতের বিরুদ্ধে রাজনীতি করে ভারতের সঙ্গে গোপনে মিটিং করেন ফয়সাল-আলমগীরকে ফেরাতে ইন্টারপোলের চিঠি, সাড়া দেয়নি ভারত যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ১০ বাংলাদেশির ছবিসহ পরিচয় প্রকাশ বিদেশগামী কর্মীদের জামানতবিহীন ১০ লাখ টাকা ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক স্কুলের সময় যানজট নিরসনে শিক্ষামন্ত্রীকে বিকল্প খুঁজতে বললেন প্রধানমন্ত্রী মীর মুগ্ধের অসুস্থ বাবার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবার মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

পদ্মা সেতুর পাইলিং শুরু ডিসেম্বরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫
  • ২৯২ বার

এ বছরের ডিসেম্বরে পদ্মা সেতুর মূল পাইলিংয়ের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা।

শনিবার পদ্মা সেতু প্রকল্প এলাকায় সচিবদের সভা শেষে সাংবাদিকদের কাছে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব।

পদ্মা সেতু প্রকল্প দ্রুত বাস্তবায়ন, এ জন্য বিভিন্ন মন্ত্রণালয়ের সহযোগিতা নিশ্চিত করা এবং কাজের অগ্রগতি সরেজমিন দেখার জন্য পদ্মা প্রকল্প এলাকায় শনিবার সকাল ১০টায় সচিব কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সভাপতিত্ব করেন। সচিব কমিটির সদস্যরা ছাড়াও অর্ধশতাধিক সচিব এ বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে পদ্মা সেতু প্রকল্পের সার্বিক দিক নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে বেলা ১টার দিকে সাংবাদিকদের ব্রিফ করেন মোশাররাফ হোসাইন ভূইঞা। তিনি জানান, প্রকল্প এলাকার ভূমিসহ সব রিসোর্স পরিকল্পনামাফিক ব্যবহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্প বাস্তবায়িত হবে। পরিবেশ পরিস্থিতি অনুকূল থাকলে নির্ধারিত সময়ের আগেও প্রকল্পের কাজ সম্পন্ন হতে পারে।

বৈঠক শেষে সচিবরা প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হজের আন্তর্জাতিক ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

পদ্মা সেতুর পাইলিং শুরু ডিসেম্বরে

আপডেট টাইম : ০৪:০৯:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০১৫