ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফ্রেন্ড রিকোয়েস্ট ‘একসেপ্ট’ না করায় আমরণ অনশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫
  • ৪১৮ বার

প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় আসছে ফেসবুক। সেসব ঘটনা কখনো ইতিবাচক, কখনো নেতিবাচক, আবার কখনো অদ্ভুত। সম্প্রতি ফেসবুক নিয়ে ঘটে যাওয়া একটি ঘটনা নিয়ে সরব হয়েছে চারপাশ।

ক্যালিফর্নিয়ায় বসবাসরত মাইক হর্ন নামের এক যুবক আমরণ অনশনে বসেছে। কেন? কারণ মাইকের পছন্দের মেয়ে লুসি ফেসবুকে তার পাঠানো ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করেনি। মাইক স্বভাবে লাজুক প্রকৃতির। নিজের পছন্দের কথা কোনোভাবেই বলতে পারছিল না তারই স্কুলে পড়া মেয়ে লুসিকে। তাই মাইক আশ্রয় নেয় ফেসবুকের। কয়েকবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেও একসেপ্ট করেনি লুসি। আর এতে বেশ হতাশ হয়ে পড়ে মাইক। তারপর এই লাজুক ছেলেটাই জন্ম দেয় অবাক করা ঘটনার। ফেসবুকে ঘোষণা দিয়ে বসে গেল অনশনে।

প্রথমটায় মাইকের এই ঘোষণায় কেউ সেভাবে মাথা ঘামায়নি। কিন্তু একদিন, দু’দিন করে তিনদিন পার হয়ে যাওয়ার পর সবার নজর কাড়ে ব্যাপারটা। মাইক রাস্তার পাশে না খেয়ে তিনদিন কাটিয়ে দিলো। তার সামনে কেবল একটা ল্যাপটপ।

এ ঘটনার মধ্য দিয়ে মাইকের ফেসবুক বন্ধুর সংখ্যা লাফিয়ে অনেকটা বেড়ে গেল। অনশন মঞ্চে তার পাশে বসে গেল আরও অনেকেই। অবশেষে চারদিনের মাথায় দাবি আদায় হল। ‘ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করলো লুসি। হাসিমুখে নিজের হাতে জুস খাইয়ে মাইকের অনশনও ভাঙলো!

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফ্রেন্ড রিকোয়েস্ট ‘একসেপ্ট’ না করায় আমরণ অনশন

আপডেট টাইম : ১০:২৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০১৫