ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

কালিমা পড়িয়ে রেজিস্ট্রিবিহীন বিয়ের দিন শেষ : মির্জা আজম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫
  • ৬৫১ বার

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বাল্যবিয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। দোষীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। মেয়ের বয়স না হতেই বিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়।

শনিবার জামালপুরে মিনা দিবস উপলক্ষে আয়োজিত শিক্ষা মেলায় এসব কথা বলেন তিনি।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিস এ মেলার আয়োজন করে।

মির্জা আজম বলেন, বয়স না হতেই কালিমা পড়িয়ে রেজিস্ট্রিবিহীন বিয়ের দিন শেষ। এরপরও যদি কোনো মোল্লা এবং কাজি রেজিস্ট্রিবিহীন বিয়ে পড়ায় তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সরকার নারীদের বিনামূল্যে সর্বোচ্চ শিক্ষার ব্যবস্থা গ্রহণের সুযোগ করে দিয়েছে। যে কারণে দেশের নারীরা শিক্ষা গ্রহণ করে বিভিন্ন কর্মক্ষেত্রে আজ প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের শিক্ষিত নারীরা বাল্যবিয়ে রোধে নিজেরাই প্রতিবাদ করছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শাহাবুদ্দিন খান।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার নিজাম উদ্দিন, সিভিল সার্জন ডা. মো. মোশায়ের উল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা শিক্ষা অফিসার প্রমুখ।

এর আগে শহরের বৈশাখী মেলার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে টেনিস ক্লাব মাঠে এসে শেষ হয়। আলোচনা সভার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

কালিমা পড়িয়ে রেজিস্ট্রিবিহীন বিয়ের দিন শেষ : মির্জা আজম

আপডেট টাইম : ১০:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০১৫