ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পুলিশ কনস্টেবল নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮
  • ৩১৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মেহেরপুরে দুর্গাপূজার নিরাপত্তার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আসাদ রানা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কনস্টেবল আসাদ রানা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার চণ্ডিপুর গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি মেহেরপুর কোর্টে কর্মরত ছিলেন।

মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান জানান, নুরপুর এলাকায় দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হন আসাদ রানা।

তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে আসাদ রানার অবস্থার অবনতি ঘটে। পরে দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

সেখানে যাওয়ার পথে রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় তার মৃত্যু হয়।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, আনুষ্ঠানিকতা শেষে নিহতের গ্রামের বাড়িতে লাশ নেয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজার দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পুলিশ কনস্টেবল নিহত

আপডেট টাইম : ১১:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ অক্টোবর ২০১৮