ঢাকা ০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ‘শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাঙামাটিতে উৎসবমুখর পরিবেশে হয়ে গেল শেখ রাসেল স্মৃতি নৌকা নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহষ্পতিবার বিকাল ৩টায় রাঙামাাটি শহীদ মিনার ঘাটে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পৃষ্ঠপোষকতায় ও জেরা ক্রীয়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা।

রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ, রাঙামাটি ডিজিএফআই কমান্ডার কর্ণেল মো. শামসুল আলম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির প্রমুখ।

অন্যদিকে, নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই কাপ্তাই হ্রদের পাড় জনসমুদ্রে পরিণত হয়। হাজার হাজার মানুষের ঢল নামে হ্রদ এলাকায়। কেউ নৌকায় চরে, কেউ স্পিট বোড নিয়ে, আবার কেউ ঘাটে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী উপভোগ করে মনরোম নৌকাবাইচ প্রতিযোগিতা। এসময় মানুষের আনন্দ উল্লাসের আমেজ ছড়িয়ে পরে পুরো রাঙামাটি শহরে। দূর-দূরান্তের প্রতিযোগিতা দেখতে আসে পাহাড়ি-বাঙালী, তরুণ-তরুনীরা। মেতে উঠে আনন্দ উল্লাসে ।

এ নৌকা বাইচ প্রতিযোগিতায় পুরুষ বড় নৌকায় ২১জন, নারী বড় নৌকায় ১৫জন, পুরুষ সাম্পান প্রতিযোগিতায় ২জন করে ও নারী কায়াক প্রতিযোগিতায় ২জন করে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষ বড় নৌকায় প্রথম পুরষ্কার ৫০হাজার টাকা জিতে নেয় কয়েল চাকমা দল। নারী বড় নৌকায় প্রথম পুরষ্কার ৫০হাজার টাকা জিতে নেয় অন্তরা ত্রিপুরার দল। পুরুষ সাম্পান প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার ১০হাজার টাকা জিতে নেয় জামালের দল। নারী কায়াক প্রতিযোগিতায় প্রথম পুরষ্কার ১০হাজার টাকা জিতে নেয় অপূর্ণা চাকমার দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাঙ্গামাটিতে ‘শেখ রাসেল স্মৃতি নৌকা বাইচ’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট টাইম : ১০:২৯:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮