ঢাকা ১১:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী ইরানি হাজিদের স্বাগত জানাতে প্রস্তুত সউদী আরব ইনশাআল্লাহ বলায় এবার কোরআন উপহার পেলেন অভিনেত্রী ধেয়ে আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে তীব্র খরা, দাবদাহ ও ঝড়ের পূর্বাভাস ইসলামাবাদে শেহবাজ শরিফের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী লিমন-বৃষ্টির বিয়ের স্বপ্ন কেড়ে নিলো মার্কিন ঘাতক জব্বারের বলীখেলায় আবারও চ্যাম্পিয়ন বাঘা শরীফ

মাধবদীতে অভিযানের প্রস্তুতি, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
  • ২৯৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নরসিংদীতে দুই জঙ্গি আস্তানার একটিতে অভিযানের পর আজ বুধবার (১৭ অক্টোবর) সকাল থেকে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার সাততলা বাড়িতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ইউনিট।

সকাল থেকে আস্তানার আশপাশের পুরো এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্থানীয় আফজাল হোসেনের মালিকানাধীন ‘নিলুফা ভবন’ নামের সাততলা বাড়িটি ঘিরে রাখা হয়েছে।

জানা গেছে, নিলুফা ভবনের সাততলার ফ্লাটে জঙ্গিরা অবস্থান করছে মনে করে ওই ফ্লাটেই অভিযান চালানো হবে। সোমবার রাতে ওই ফ্লাটে পুলিশ বাইরে থেকে তালা দিয়ে ভবনের অন্য ফ্লাটগুলোর বাসিন্দাদের বলা হয় অভিযান শেষ না হওয়া পর্যন্ত অন্যত্র চলে যেতে।

নিলুফা ভবনের পাশের বাড়ির মালিক মাধবদী পৌরসভার সাবেক কমিশনার হাবিবুল্লাহ ভূঁইয়া বলেন, গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে মাধবদী থানার ওসি আবু তাহের দেওয়ান আশপাশের সব বাড়িতে যান। তিনি আজ বুধবার (১৭ অক্টোবর) ভোরের মধ্যে বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলেন।

পুলিশ জানিয়েছে, ১৪৪ ধারা জারির পর থেকে পুরো এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে। মহল্লার কাউকে বাড়ির বাইরে বের না হতে এবং বাড়ির দরজা জানালা বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকসহ কেউ যেন কোনো বাড়ির ছাদে না উঠতে না পারে যেজন্য মাইকিং করা হচ্ছে। পাশাপাশি এই এলাকার সকল দোকানপাটসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে গতকাল মঙ্গলবার (১৬ অক্টোবর) সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে সকাল ১০টা থেকে ছয় ঘণ্টার অপারেশন ‘গর্ডিয়ান নট’ নামের অভিযান চালানো হয়। ওই অভিযান শেষে একটি আগ্নেয়াস্ত্রসহ এক নারী ও এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

প্রাথমিকের সব শিক্ষার্থীকে মিড-ডে মিল পৌঁছানোর পরিকল্পনা রয়েছে সরকারের: মাহদী আমিন

মাধবদীতে অভিযানের প্রস্তুতি, ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন

আপডেট টাইম : ১১:৫৬:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮