ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আহ্বান লঞ্চের নির্ধারিত ভাড়া থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার : নৌপরিবহন প্রতিমন্ত্রী আমিরাতে অস্ট্রেলিয়ার ঘাঁটির কাছে হামলা আরও বিস্তৃত আকার নিচ্ছে মধ্যপ্রাচ্য যুদ্ধ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদ বিষয়ক কার্যাবলির দায়িত্বে দুই মন্ত্রী ঈদযাত্রায় ঘরমুখো মানুষের ঢল ঢাকাস্থ কিশোরগঞ্জ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার মাহফিল, প্রতিমন্ত্রী শরিফুল আলমকে ফুলেল সংবর্ধনা বাবার পথে হাঁটছেন তারেক রহমান কাদের পরামর্শে সেই রিভিউ নেয় বাংলাদেশ, জানালেন মিরাজ এবারের ঈদে হানিফ সংকেতের নাটক ‘ভালোবেসে অবশেষে

নরসিংদীর জঙ্গি আস্তানায় গোলাগুলি চলছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ নরসিংদীর শেখেরচরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি পাঁচতলা ভবনে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াত ও পুলিশের অভিযান চলছে। মঙ্গলবার দুপুর পৌনে ২টা পর্যন্তও সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পাল্টাপাল্টি গোলাগুলি চলছিল।

দুপুরে ঘটনাস্থলে আসেন পুলিশ মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। অভিযানস্থল থেকে বেরিয়ে গোলাগুলির কথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, অপারেশনটির নাম দেওয়া হয়েছে ‘গর্ডিয়ান নট’। ওই ভবনে অবস্থান করে থাকা নব্য জেএমবির সদস্যদের আত্মসমর্পনের আহ্বান জানালেও তারা সেটা করেননি। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়।

এখন দুই পক্ষই পাল্টাপাল্টি গুলি চালাচ্ছে। ভেতরে কতজন জঙ্গি রয়েছে জানতে চাইলে আইজিপি বলেন, অভিযান শেষ হওয়ার আগে সেটি বলা সম্ভব নয়। অভিযান শেষ হলে বোঝা যাবে তাদের সদস্যসংখ্যা কতজন ছিল বা কী পরিমান অস্ত্র-গুলি মজুদ ছিল। শিগগিরই অভিযান শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এলে সোয়াতের টিম এ অভিযান শুরু করে।

বাড়িটি থেকে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় ঘণ্টাখানেক দফায় দফায় গুলির শব্দ পাওয়া গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে আইজিপি জাবেদ পাটোয়ারী ঘটনাস্থলে যান। তখনও গুলি শব্দ শোনা যাচ্ছিল।

এছাড়া মাধবদী পৌরসভার গাংপাড় এলাকার আফজাল হাজীর ‘নিলুফা ভিলা’ নামে একটি ভবনও জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে পুলিশ। বিল্লাল মিয়ার বাড়িতে অভিযান শেষে সেখানে অভিযান শুরু হবে বলে জানা গেছে। দুটি বাড়িতে নারী-পুরুষসহ অন্তত পাঁচ জঙ্গি রয়েছে বলে ধারণা পুলিশের।

পুলিশ বাড়ি দুটির আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মাইকিং করে কাউকে বের না হতে পরামর্শ দেয়া হচ্ছে।

পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাব সদস্যরা এলাকা দুটি ঘিরে রেখেছেন। দুই জায়গাতেই উপস্থিত হয়েছে ফায়ার ব্রিগেডের গাড়ি ও চিকিৎসক দল। মনিরুল ইসলাম সকালে নরসিংদীতে পৌঁছে সাংবাদিকদের বলেন, একাধিক জঙ্গি আছে সে বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি। তাদের কাছে কী ধরনের অস্ত্র বা বিস্ফোরক থাকতে পারে, সে বিষয়ে আমাদের একটি ধারণা আছে।

ঢাকা মহানগর পুলিশের এ অতিরিক্ত কমিশনার বলেন, সোয়াত অভিযান চালাবে। তার আগে আমরা চেষ্টা করছি নেগোশিয়েট করার, যাতে তারা আত্মসমর্পণ করে। আশপাশের লোকজনের যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

ভগীরথপুরের বাড়িটি ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুশ মিটারের মধ্যে। সেখান থেকে মোটামুটি দুই কিলোমিটার দূরত্বে ছোট গদাইরচরের বাড়িটি। দুটি বাসাই এ মাসের ৭ তারিখে ভাড়া নেয়া হয়েছে বলে বাড়ির মালিকদের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়ার পর দুই বাড়ির গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফায়ার ব্রিগেডের গাড়ি এনে রাখা হয়েছে দুই বাড়ির কাছাকাছি।

সকালে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদেরও সেখানে উপস্থিত হতে দেখা গেছে। পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন এবং নরসিংদীর সিভিল সার্জনও উপস্থিত হয়েছেন মাধবদীতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩৯ লাখ টাকা টোল আদায়

নরসিংদীর জঙ্গি আস্তানায় গোলাগুলি চলছে

আপডেট টাইম : ০৫:১৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮