ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর চার দিনে ৩০ কর্মসূচি ১১ দ্বিপক্ষীয় বৈঠক দেশজুড়ে জ্বলবে সৌরবিদ্যুৎ ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ডকে হারাল স্পেন অপরাধের ‘পাইপলাইন’ কিশোর গ্যাং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় পোশাকশিল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ: মন্ত্রী জাকারিয়া তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি উপজেলায় ১০ তরুণ উদ্যোক্তাকে ২০ লাখ টাকা পর্যন্ত প্রণোদনা দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংকের গভর্নর যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর পাঁচ দিনের সফরে কী কী হলো বিরোধীদলের লংমার্চের কৌশল মানুষ বুঝে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী পোপ লিওর ফ্রান্স সফরে ধর্মীয় আবহ, প্যারিস-লুর্দে মানুষের ঢল

নরসিংদীতে টেঁটাযুদ্ধে একজন নিহত, টেঁটাবিদ্ধ আরো ১০ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নরসিংদীর চরাঞ্চলে টেঁটাযুদ্ধে একজন নিহত হয়েছে। টেঁটাবিদ্ধ হয়েছে আরো ১০জন। দু’জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। টেঁটাযুদ্ধে নিহত ব্যাক্তির নাম আনোয়ার আলী (৩৫)। তিনি বগারগোত গ্রামের চাঁন মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বগারগোত গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। চরাঞ্চলে পূর্ব বিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে এই টেঁটাযুদ্ধ বাঁধে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বগারগোত এলাকার কামাল মিয়া ও বাচ্চু মিয়ার নেতৃত্বে দুইদল গ্রামবাসীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কিছুদিন আগে দুই গ্রুপের সংঘর্ষে বাচ্চু মিয়ার এক সমর্থক মারা গেলে কামাল মিয়ার সমর্থকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়। বুধবার উক্ত মামলায় ৪৩ জন আসামীর মধ্যে ১৩ জনকে জেল হাজতে পাঠায় আদালত।

এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দুই পক্ষের সমর্থকরা টেঁটাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটাবিদ্ধ হয়ে ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে আনোয়ার আলী নামে বাচ্চু মিয়ার এক সমর্থকের মৃত্যু ঘটে। আহতদের মধ্যে শফিক মিয়া (৩০) ও মোতালিব মিয়া (৪৫) নামে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌছেন। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফর চার দিনে ৩০ কর্মসূচি ১১ দ্বিপক্ষীয় বৈঠক

নরসিংদীতে টেঁটাযুদ্ধে একজন নিহত, টেঁটাবিদ্ধ আরো ১০ জন

আপডেট টাইম : ০৪:২৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮