ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে পাকুন্দিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮
  • ৩৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সোহেল মিয়া (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। বুধবার রাত ৮টার দিকে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহেল উপজেলার সুখিয়া ইউনিয়নের অমরপুর গ্রামের মজনু মিয়ার ছেলে।

পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা গেছে, সোহেল জাঙ্গালিয়া বাজার থেকে বাড়িতে যাচ্ছিল। এ সময় জাঙ্গালিয়া সুখিয়া সড়কে মোটরসাইকেল আরোহী কয়েকজন যুবক তার গতিরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই সোহেলের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ওসি আজহারুল ইসলাম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। তবে মোটরসাইকেলের সূত্র ধরে দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জে পাকুন্দিয়া দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

আপডেট টাইম : ০১:০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ অক্টোবর ২০১৮