ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৭১ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উদযাপন উপলক্ষে মানিকগঞ্জের শিবালয়ে আয়োজন করা হয় এক নৌকাবাইচ প্রতিযোগিতা।

শুক্রবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা দেখতে ভীড় করেন হাজারো মানুষ। মানিকগঞ্জ ছাড়াও আশপাশের জেলা থেকে বাহারী নৌকা নিয়ে হাজির হন প্রতিযোগীরা।

ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বোয়ালী খালে এই নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম খান।

Manikganj-PM

নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহিদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার ইমাম হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খান, শিবালয় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিকাশ সাহা, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও শিবালয় মডেল ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাল উদ্দিন আলালসহ প্রমূখ।

প্রতিযোগিতায় অংশ নিতে মানিকগঞ্জ, টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ আশপাশের জেলা থেকে সকাল থেকেই ছোট-বড় নৌকা নিয়ে হাজির হন মাঝিরা। পড়ন্ত বিকেলে খালের জলরাশিতে ছন্দময় বাইচ প্রতিযোগিতা দেখতে উপস্থিত হন হাজার হাজার মানুষ।

Manikganj-PM

নৌকা বাইচের পাশাপাশি নেচে গেয়ে অনেকেই দর্শনার্থীদের দেন বাড়তি আনন্দ। দর্শক আর প্রতিযোগীদের কণ্ঠে ছিল এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার দাবি।

আয়োজক আব্দুর রহিম খান জানান, নৌকাবাইচ গ্রাম-বাংলার একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক হচ্ছে নৌকা। এই নৌকা শান্তির কথা বলে। উন্নয়নের কথা বলে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করা হলো নৌকাবাইচের মধ্য দিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন উপলক্ষে নৌকাবাইচ প্রতিযোগিতা

আপডেট টাইম : ০৯:৪৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮