ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজধানীর বাজারে ইলিশের প্রচুর সরবরাহ চোখে পড়ল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জমজমাট ইলিশের বাজার। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে ইলিশের প্রচুর সরবরাহ চোখে পড়ল। এই ভরা মৌসুমে সমুদ্র ও নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ায় দামও ছিল তুলনামূলক কম। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই বাজারে ক্রেতাদের উপচে পরা ভিড় ছিল। এদিকে এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিপ্রতি পাঁচ টাকা বেড়ে গতকাল বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকায়। গত সপ্তাহের মতো উচ্চমূল্যে বিক্রি হয়েছে শীতের আগাম সবজি। তবে চাল, ডাল, ভোজ্যতেল, গরুর মাংসসহ বেশির ভাগ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

রাজধানীর কারওয়ান বাজার, নয়াবাজার ও শান্তিনগর কাঁচাবাজার ঘুরে এ চিত্র পাওয়া গেছে। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকেই ইলিশের বাজারে ব্যাপক ভিড় লক্ষ করা যায়। দাম হাতের নাগালে থাকায় ক্রেতারা হাসিমুখে ইলিশ কিনছেন বেশি বেশি করে। নির্ধারিত বাজার ছাড়াও রাজধানীর আবাসিক এলাকায়, পথে ঘাটে ফেরি করে ইলিশ বিক্রি করতে দেখা গেছে। কারওয়ান বাজারে এক কেজি ওজনের প্রতি পিস ইলিশ ৭০০-৮০০ টাকায় বিক্রি হয়েছে। আট থেকে নয়শ’ গ্রাম ওজনের প্রতি পিস ইলিশ বিক্রি হয়েছে ৫০০-৬০০ টাকায়। ছোট আকারের প্রতি পিস ইলিশ বিক্রি হয়েছে ২০০-২৫০ টাকায়।

কারওয়ান বাজারের মাছ বিক্রেতা ইকবাল সাংবাদিককে বলেন, পূর্ণিমার জো-তে সমুদ্র থেকে শুরু করে দেশের নদীগুলোতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে। পরে এসব মাছ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জেলার পাইকারি ও খুচরা বাজারে। ফলে রাজধানীর বাজারগুলোতেও ইলিশের সরবরাহ তুলনামূলক বেশি। দামও কম, বিক্রিও ভালো হচ্ছে। কথা হয় ইলিশ কিনতে আসা সরকারি কর্মকর্তা মো. আফজাল হোসেনের সঙ্গে। তিনি সাংবাদিককে বলেন, অনেক দিন পর বাজারে এসে খুব ভালো লাগছে। ঢাকার বাজারে এত ইলিশ অনেক দিন পর দেখলাম। দামও ক্রয়ক্ষমতার মধ্যে। অনেক দিন পর হাসিমুখে ইলিশ কিনে বাসায় যাচ্ছি। তিনি বলেন, পত্রিকায় পড়লাম আগামী ৭ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ থাকবে। ইলিশ যাতে প্রতিবেশী দেশে পাচার করে দিতে না পারে সেদিকে তীক্ষ নজর রাখতে হবে।

মাছের বাজার স্বস্তিদায়ক হলেও সবজি বাজারের চিত্র ভিন্ন। শিমের দাম কমলেও গত সপ্তাহের মতো বেশি দামে বিক্রি হতে দেখা যায় শীতের আগাম সবজি। বাজারভেদে পাকা টমেটো বিক্রি হয়েছে প্রতি কেজি ৯০-১০০ টাকা। একই দামে বিক্রি হচ্ছে গাজর। ফুলকপি গত সপ্তাহের মতো প্রতি পিস বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা। তবে কিছুটা দাম বেড়েছে শসার। গত সপ্তাহে ৩০-৪০ টাকা কেজি বিক্রি হওয়া শসা শুক্রবার বিক্রি হয়েছে ৬০ টাকা। এ ছাড়া বেগুন বিক্রি হয়েছে ৬০-৭০ টাকা কেজি, উস্তা ৪৫-৫০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, বরবটি ৫০-৬০ টাকা, চিচিংগা, পটল, ঝিঙা, ধুনদল, কাকরল বিক্রি হয়েছে ৩৫-৪০ টাকা কেজি। পেঁপে প্রতি কেজি ২০-৩০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা কেজি। তবে মাসের বেশির ভাগ সময় ধরে ১০০ টাকার উপরে বিক্রি হওয়া শিম শুক্রবার বিক্রি হয়েছে প্রতি কেজি ৬০-৭০ টাকা।

ইলিশের দাম কমায় অন্য মাছের বাজারেও স্বস্তি বিরাজ করছে। বাজারে রুই ও কাতলা বিক্রি হয়েছে প্রতি কেজি ২৩০-৩০০ টাকায়। বড় আকারের চিংড়ি প্রতি কেজি এক হাজার টাকা, মাঝারি আকারের ৭০০-৭৫০ টাকায় বিক্রি হয়েছে। তেলাপিয়া প্রতি কেজি ১২০-১৪০ টাকা, কই ১৪০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাঙ্গাশ ১০০-১২০, নলা ১২০-১৩০ টাকা এবং সরপুঁটি ১৩০ টাকায় বিক্রি হয়েছে।

এ ছাড়া বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৩০-১৪০ টাকা। আর পাকিস্তানি কক ২৩০-২৪০ টাকা, দেশি মুরগি ৪০০-৪৫০ টাকা। আর গরুর মাংস প্রতি কেজি ৪৫০-৫০০ টাকা, খাসির মাংস ৭৮০ টাকা, ছাগলের মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টানা ৮ দফায় কত কমল স্বর্ণের দাম

রাজধানীর বাজারে ইলিশের প্রচুর সরবরাহ চোখে পড়ল

আপডেট টাইম : ০৯:০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৮