ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

মাকে বাঁশ বাগানে ফেলে দেয়ার ঘটনায় ৩ ছেলে আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৫৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নড়াইলে পরিবারের ‘বোঝা’ মনে করে অশীতিপর মা পুজোলী বেগমকে বাঁশ বাগানে ফেলে দেয়ার ঘটনায় তার ৩ ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, পুজোলী বেগমের বড় ছেলে ডাহু শেখ, ছোট ছেলে রাবু শেখ ও বড় মেয়ে কুলসুম বেগম। মেঝ ছেলে বাবু শেখ ও তার স্ত্রীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের কুচিয়াবাড়ী গ্রামের পুজোলী বেগমকে (৯০) গত ২৬ সেপ্টেম্বর রাতে মেঝ ছেলে বাবু শেখ ও তার স্ত্রী মিলে রাস্তার পাশের বাশঁ বাগানে ফেলে রেখে আসেন।

পরে প্রতিবেশীরা উদ্ধার করে তাকে ছোট ছেলের রাবু শেখের পরিত্যক্ত টিনের ঘরের বারান্দায় রাখার ব্যবস্থা করেন।

পুজোলী শেখ কুচিয়াবাড়ি গ্রামের মৃত সামাদ শেখের স্ত্রী। ৫ সন্তানের জননীর এমন করুণ অবস্থা ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশ নড়েচড়ে বসে। ঘটনাস্থলে গিয়ে পুজোলী বেগমের খোঁজখবর নেয়।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তার ছেলে-মেয়েরা সটকে পড়েন। এদিকে, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু পুজোলী বেগমের ভরণ-পোষণসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন।

তিনি প্রাথমিকভাবে তাকে ৫ হাজার টাকা সহযোগিতা করেন। এখন থেকে প্রতিমাসে ৩ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

মাকে বাঁশ বাগানে ফেলে দেয়ার ঘটনায় ৩ ছেলে আটক

আপডেট টাইম : ০৮:৪৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮