ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর রামদা-হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ. লীগ রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী জন্মদিনে শিশুদের আবদার মেটালেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু

ফরিদপুরে ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও প্রায় ১০টি দোকানের মালামাল আংশিক পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফরিদপুর ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সাইফুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে হায়দারের কাপড়ের দোকান, টুকু শেখের কসমেটিকসের দোকান, টিটু মুন্সীর কাপড়ের দোকান, শাহিনের শাড়ির দোকান, মিজান শেখের ঔষধের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া জলিল ফকির, রতন শেখ, ময়না সাহা, বাবলু সাহা, লিপু, অপূর্ব ও পদা সাহার দোকানও পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের মধ্য রয়েছে শাড়ি-কাপড়, কসমেটিকস, কাঁচামাল, এলুমিনিয়াম, ক্রেকারিজ, টেইলার্স ও ঔষধের দোকান।

ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। তিনি জানান, আগুনে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান ফরিদপুর জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন নাহার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমানসহ কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে জানাল আবহাওয়া অধিদপ্তর

ফরিদপুরে ১৮ দোকান পুড়ে ছাই, প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

আপডেট টাইম : ১১:২৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর ২০১৮