ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা

বাবাকে বাঁচাতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ লিজা আক্তার। বয়স মাত্র ৬ বছর। চোখের সামনে বাবা ট্রেনে কাটা পড়বে, মানতে পারেনি শিশুটি। ছুটে গিয়েছিল বাবাকে বাঁচাতে। কিন্তু বাবা প্রাণে বাঁচলেও ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার মানিকখালী বাজারের পাদুকা ব্যবসায়ী চান্দপুর ইউনিয়নের মদিনাছ পাড়া গ্রামের হাসান মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়িতে ফিরছিলেন। একই সময় তার মেয়ে লিজা আক্তার বাবার জন্য খাবার নিয়ে আসছিল।

পথে মানিকখালী রেলওয়ে স্টেশনের পাশে রেলক্রসিং পার হওয়ার আগ মূহুর্তে মোটরসাইকেল নিয়ে পড়ে যান হাসান মিয়া। তখন চট্টগ্রামগামী একটি মেইল ট্রেন লেভেল ক্রসিং পার হচ্ছিল। সেটি দেখে বাবাকে বাঁচাতে দৌড় দেয় লিজা। এ সময় বাবা বেঁচে গেলেও ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই লিজার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক, হৃদয় বিদারক। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান

বাবাকে বাঁচাতে গিয়ে ৬ বছরের শিশুর মৃত্যু

আপডেট টাইম : ১০:৪৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮