ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

বজ্রপাতে একসঙ্গে মারা গেলেন ৪ কৃষক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মাগুরায় সদর উপজেলার আঠারখাদা রুপদাহ বিলে বজ্রপাতে একসঙ্গে দিনমজুর চার কৃষক মারা গেছেন। জেলা ফায়ার সার্ভিস এবং সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে তারা পার্শ্ববর্তী কান্দা বাঁশকোটা গ্রামের মকবুল হোসেনের জমিতে দিনমজুর হিসেবে পাট কাটছিলেন। এ সময় বজ্রপাতে তারা মারা যান।

নিহতরা হলেন-আঠারখাদা গ্রামের পানজু মোল্যার ছেলে রহমত মোল্যা (৬০), হোসেন মোল্যার ছেলে সামিন মোল্যা (৫৫), ইদ্রিস মোল্যার ছেলে মননু মোল্যা (২৮) এবং আবদুল জলিল মোল্যার ছেলে আকরাম হোসেন (৫৫)।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে বৃষ্টি শুরু হয়। কিন্তু স্থানীয় কৃষকরা ওই বৃষ্টির মধ্যেই বিলের পানিতে দাঁড়িয়ে পাট কাটছিলেন। ৩টার দিকে বজ্রপাত হলে ওই ক্ষেতের চারজনই মারা যান।

এদিকে মাগুরা জেলা প্রশাসক মুহম্মদ আতিকুর রহমান ঘটনাস্থল গিয়ে নিহত কৃষক পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকসন্তপ্ত কৃষক পরিবারের প্রতি সমবেদনা জানান।

এসময় সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে লাশ দাফনের জন্যে প্রত্যেক পরিবারকে ১০ হাজার টাকা দেন জেলা প্রশাসক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

বজ্রপাতে একসঙ্গে মারা গেলেন ৪ কৃষক

আপডেট টাইম : ১১:০৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮