ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

ঘরে দুই সন্তানের নিথর দেহ, ফ্যানে ঝুলছে মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামে একটি বাড়ি থেকে দুই শিশু সন্তানসহ মায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছোট ছেলে ও মেয়ের গলাকাটা নিথর দেহ ঘরের মধ্যে পড়ে ছিল। সেই ঘরেরই সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে ছিলেন তাদের মা। এ অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে মাধবপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, নিহতরা হলো-নিজনগর গ্রামের ব্যবসায়ী মুজিবুর রহমানের স্ত্রী হাদিসা বেগম, তাদের দুই বছরের মেয়ে মীম ও মাত্র সাত মাস বয়সের ছেলে মুজাহিদুল ইসলাম।

এই তিনজনের অবস্থা জানতে পেরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। গতকাল রাত সাড়ে ১০টায় মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো উদ্ধার করে। স্থানীয়দের মধ্যে এই হত্যাকাণ্ড নিয়ে রহস্য তৈরি হয়েছে। কী কারণে তাদের এই পরিণতি, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন চলছে। তাদের দাবি, সুষ্ঠু তদন্ত হলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।

মাধবপুর থানার ওসি চন্দন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তানদের হত্যা করে তাদের মা আত্মহনন করেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

ঘরে দুই সন্তানের নিথর দেহ, ফ্যানে ঝুলছে মা

আপডেট টাইম : ১০:৫৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮