ঢাকা ১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে বাসের ধাক্কায় মায়ের কোল থেকে রাস্তায় ছিঁটকে পড়া এক বছর বয়সী শিশু আফিয়ার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় শিশু আফিয়ার বাবা মামলাটি দায়ের করেন বলে জানা গেছে।

মামলায় গাড়ির চালক এবং দুই সহযোগীকে আসামি করা হয়েছে। সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন।

তিনি বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরগামী গঞ্জেরাজ পরিবহনের একটি দাঁড়ানো বাসের সামনে দিয়ে শিশুকন্যা আফিয়াকে কোলে নিয়ে চৌড়হাস মোড়ের রাস্তা পার হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে এসে রিনাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিঁটকে পড়ে আহত হয় আফিয়া। পরে স্থানীয়দের সহায়তায় আহত মা ও মেয়েকে উদ্ধার করে নিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বুধবার আফিয়ার অস্ত্রপচার করা হলেও বৃহস্পতিবার ভোর ৫টার দিকে শিশুটির মৃত্যু হয়। রাত ৯টায় কুষ্টিয়ার চৌড়হাস কবরস্থানে শিশুটির লাশ দাফন করা হয়।

এদিকে, বাসের ধাক্কা দেওয়ার ভিডিওটি স্থানীয় একটি দোকানের সিসি ক্যামেরায় ধরা পড়লে তা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

বাসের ধাক্কায় মায়ের কোল থেকে ছিঁটকে পড়ে শিশু মৃত্যুর ঘটনায় মামলা

আপডেট টাইম : ১০:৫৫:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮