ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আশুগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮
  • ৪৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সিএনজি চালিত অটোরিক্সা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার সোনারামপুর এলাকার মহাসড়কের উজান ভাটি হোটেলের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।

এসময় গুরুতর আহত হয়েছেন সিএনজি চালকসহ আরো অন্তত তিন জন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহত মনোয়ারা বেগম উপজেলার যাত্রাপুর এলাকার নান্নু মিয়ার স্ত্রী।

এই ঘটনায় কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে আশুগঞ্জ রেলগেইট এলাকা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিক্সা উপজেলার দূর্গাপুর এলাকায় যাচ্ছিল।

সিএনজিটি ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর এলাকার মহাসড়কের পাশে উজান ভাটি হোটেলের সামনে যেতেই একটি দ্রতিগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মনোয়ারা বেগম মারা যান। তাৎক্ষনিকভাবে আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করা হয়েছে। কাভার্ডভ্যানের চালক ও তার সহযোগীকে আটক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আশুগঞ্জে সিএনজি-কাভার্ডভ্যানের সংঘর্ষে নারীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩১:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অগাস্ট ২০১৮