ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত ৩, বাসে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮
  • ৫০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাসচাপায় তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এতে আহত হয়েছেন আরো একজন।

বুধবার বিকেল ৪টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের কোণাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, বাজিতপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে ভৈরব যাচ্ছিল। অন্যদিকে যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস কিশোরগঞ্জ থেকে ঢাকা যাচ্ছিল। পথে কুলিয়ারচর উপজেলার রামদি ইউনিয়নের কোণাপাড়া এলাকায় যাত্রীবাহী বাসটি সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সিএনজিকে চাপা দেয়। এসময় বাসের নিচে চাপা পড়ে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

এতে সিএনজিচালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া এক যাত্রী গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি তরিকুল ইসলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

কিশোরগঞ্জে বাসচাপায় নিহত ৩, বাসে আগুন

আপডেট টাইম : ০৭:৪৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮