ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

দেশের মোবাইল গ্রাহক ১৩ কোটি ছাড়ালো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫
  • ৩৫৫ বার

বাংলাদেশে মোবাইল সিমের সংখ্যা ১৩ কোটি ছাড়িয়েছে। আর ইন্টারনেট সেবা নিচ্ছেন সোয়া ৫ কোটি গ্রাহক। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি বৃহস্পতিবার মোবাইল গ্রাহক সংখ্যার হালনাগাদ এই তথ্য প্রকাশ করেছে।

বিটিআরসি হালনাগাদ তথ্য অনুযায়ী, আগস্ট মাসের শেষে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল (বিক্রি হওয়া সিম সংখ্যার ভিত্তিতে) ১৩ কোটি ৮ লাখ ৪৩ হাজার।

গত বছর আগস্টে এই সংখ্যা ছিল ১১ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার। এই হিসেবে এক বছরে গ্রাহক বেড়েছে ১১ শতাংশের বেশি।

এর মধ্যে গ্রামীণ ফোনের গ্রাহক সংখ্যা জুলাই থেকে ১১ লাখ বেড়ে আগস্ট শেষে ৫ কোটি ৫০ লাখ হয়েছে। এই সময়ে বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ লাখ বেড়ে ৩ কোটি ২৮ লাখ, রবি’র ৪ লাখ বেড়ে ২ কোটি ৮৩ লাখ, এয়ারটেলের ৪ লাখ বেড়ে ৯৪ লাখ হয়েছে। তবে সিডিএমএ অপারেটর সিটিসেলের গ্রাহক ২৭ হাজার কমে ১১ লাখ ৩৪ হাজার এবং রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটকের গ্রাহক প্রায় দেড় লাখ কমে ৪০ লাখ ৭৯ হাজারে দাঁড়িয়েছে।

বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই শেষে দেশে মোবাইল ফোনের গ্রাহক ছিল ১২ কোটি ৮৭ লাখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

দেশের মোবাইল গ্রাহক ১৩ কোটি ছাড়ালো

আপডেট টাইম : ০৬:২৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০১৫