ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

সৌদি না ছাড়লে ২১ লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫৫ বার

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যদি কোনো হাজি সৌদি আরবে অবস্থান করেন তাকে ১ লাখ সৌদি রিয়েল জরিমানা গুনতে হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির অভিবাসন দপ্তর। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা।

একটি অনলাইন পোর্টালের বরাত দিয়ে আজ মঙ্গলবার আরব নিউজ এ খবর দিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, হজযাত্রীদের নিয়ে কাজ করে এমন সব কোম্পানি ও প্রতিষ্ঠানকে সতর্ক করে একটি নির্দেশনা দিয়েছে দেশটির জাতীয় অভিবাসন দপ্তর।

দপ্তরের তরফে সংশ্লিষ্ট সব রিক্রুটিং প্রতিষ্ঠানকে হাজিদের নিজ নিজ দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করার কথা বলা হয়েছে। এর কোনো ব্যত্যয় ঘটলে প্রত্যেককে ১ লাখ সৌদি রিয়েল (বাংলাদেশি মুদ্রায় ২০ লাখ ৬৪ হাজার ৬২৭ টাকা) জরিমানা করার ঘোষণা দেয়া হয়েছে।

এতে বলা হয়েছে, অবৈধভাবে অবস্থানকারীর অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে এ জরিমানা আরো বাড়বে। এ জন্য নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে সৌদি নাগরিকদের প্রতি আহবান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

সৌদি না ছাড়লে ২১ লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৭:১২:২৭ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০১৫