ঢাকা ১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি খাতের সংশোধিত বাজেট প্রস্তাব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮
  • ৪৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট সংশোধিত বাজেট প্রস্তাব আনুষ্ঠানিকভাবে পেশ করেছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর। আজ রাজধানীয় আগারগাঁওয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বিস্তারিত আলোচনায় এসব প্রস্তাব পেশ করা হয়।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্কনীতি ও আইসিটি) ফিরোজ শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর আনুষ্ঠানিকভাবে ঘোষিত বাজেট সংশোধিত প্রস্তাব উত্থাপন করে বলেন, অপারেটিং সিস্টেমস, ডাটাবেজ, ডেভেলপমেন্ট টুলস এবং সিকিউরিটি সফটওয়্যার আমদানীর ওপর থেকে শুল্ক কমানো হলেও দেশে উৎপাদিত সফটওয়্যার শিল্পকে বাঁচাতে অন্যান্য কম্পিউটার সফটওয়্যারের আমদানী শুল্ক না কমিয়ে বরং তা বাড়ানোর প্রস্তাব করেন। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার (আইটিইএস) ওপর আলোচ্য বাজেটে মূসক বাড়িয়ে ৫% করা হয়েছে। তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার (আইটিইএস) ওপর থেকে মূসক সম্পূর্ণরূপে প্রত্যাহারের অনুরোধ করেন। একইসঙ্গে অবিলম্বে ভ্যাট অটোমেশন সফটওয়্যারের মাধ্যমে ভ্যাট গ্রহণের প্রক্রিয়া শুরু করার দাবী জানান।

একই সঙ্গে তিনি বলেন, ২০২৪ সাল পর্যন্ত আইটি/আইটিইএস-এর জন্য ২০২৪ সাল পর্যন্ত কর্পোরেট ট্যাক্স মওকুফ রয়েছে। এজন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতি সনদ সংগ্রহ করতে নানাবিধ জটিলতা হয়। এজন্য উক্ত প্রত্যয়ন পত্র বেসিস থেকে ইস্যু করার জন্য বেসিসকে দায়িত্ব দেওয়ার প্রস্তাব করেন। পাশাপাশি সকল ব্যাংকে বৈদেশিক মুদ্রায় আনা রপ্তানী আয়ের ওপর কোনো অগ্রীম আয়কর কর্তন না করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড থেকে একটি পত্র জারির অনুরোধ করেন।

এছাড়াও বেসিস সভাপতি ইন্টারনেট সেবার ওপর ধার্য মূসক সম্পূর্ণরূপে প্রত্যাহার করে প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের কাছে ইন্টারনেট সহজলভ্য করে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়ন নিশ্চিত করার জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সভায় ‘অনলাইনে পণ্য বিক্রয়’ এবং ‘ভার্চুয়াল বিজনেস’ এর সংজ্ঞা স্পষ্টিকরণ করে ই-কমার্স খাতের ব্যবসা সম্প্রসারণে অর্থমন্ত্রীর সহায়তা কামনা করেন। সভায় আইটি ও আইটিইএস রপ্তানিতে নগদ প্রণোদনার জন্য আবেদনের সময়সূচি যৌক্তিক কারণে সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করেন।

অর্থমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং এনবিআর চেয়ারম্যান সংশোধিত প্রস্তাবগুলো অন্তর্ভুক্তকরণের ব্যাপারে সভায় ইতিবাচক সাড়া দিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

অর্থমন্ত্রীর কাছে তথ্যপ্রযুক্তি খাতের সংশোধিত বাজেট প্রস্তাব

আপডেট টাইম : ০৬:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮